TRENDING:

Arvind Kejriwal | CBI: রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা

Last Updated:

'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা কেজরিওয়ালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছল অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আবগারি কাণ্ডে তলব করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আজ ১৬ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।গত মাসেই আবগারি কাণ্ডে অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই।
রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা
রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা
advertisement

অবশ্য এই বিষয়ে বিস্ফোরক কেজরিওয়াল। বিজেপিকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন তিনি।  সিবিআই তলব প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে জানান, "সিবিআই আমাকে ডেকেছে এবং আমি অবশ্যই যাব। সিবিআই একটি অত্যন্ত শক্তিশালী সংস্থা এবং এরা চাইলে যে কোনও মানুষকে জেলে পাঠাতে পারে। যদি বিজেপি  আমাকে গ্রেফতার করতে বলে তাহলে সিবিআই আমাকে অবশ্যই জেলে পাঠাবে।"

advertisement

আরও পড়ুন: দিল্লি আবগারি কাণ্ডে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই তলব করল সিবিআই, রবিবারই দিতে হবে হাজিরা

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রবিবার সকাল ১১ টার মধ্যে সিবিআই দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে কেজরিওয়ালকে।  আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal | CBI: রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল