TRENDING:

Andhra Pradesh Accident: অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাস, আগুনে জীবন্ত ঝলসে মৃত্যু অন্তত ১০ যাত্রীর, আহত অনেকে

Last Updated:

চলতি বছরের জানুয়ারিতেই অন্ধ্রপ্রদেশে জ্বলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। এবার বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে বাসে আগুন ধরে যায়! জীবন্ধ আগুনে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

advertisement
অন্ধ্রপ্রদেশ: বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, আগুনে জীবন্ত ঝলসে মৃত্যু অন্তত ১০ যাত্রীর। একটি বেসরকারি যাত্রীবাহী বাস ও একটি গ্র্যাভেল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের জেরেই ভয়াবহ দুর্ঘটনা! দাউদাউ করে জ্বলতে থাকে যাত্রীবোঝাই বাস। জীবন্ত পুড়ে মৃত্যু অন্তত ২০ যাত্রীর।
অন্ধ্রপ্রদেশে বাসে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু অন্তত ১০ জনের
অন্ধ্রপ্রদেশে বাসে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু অন্তত ১০ জনের
advertisement

বৃহস্পতিবার ভোররাতে মার্কাপুরম মণ্ডলের রায়াভারাম এলাকার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় আরও প্রায় ২০ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে আগুন লেগে যায় যাত্রীবাহী বাসে! চোখের পলকে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাস! তখন বাসের মধ্যেই ছিলেন বহু যাত্রী! অধিকাংসই জ্বলন্ত বাস থেকে বার হতে পারেননি। বাসের ভিতরেই জ্বলন্ত পুড়ে মৃত্যু অন্তত ১০ যাত্রীর। আহত আরও ২০ যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা যায়, বাসটি তেলেঙ্গনার জগতিয়াল থেকে প্রকাশম জেলার পোদিলির দিকে যাচ্ছিল।

advertisement

আরও পড়ুন:ভারত পাকিস্তানের মতো ‘দালাল’ দেশ নয়, সর্বদলীয় বৈঠকে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

আরও পড়ুন:আমেরিকার-ইরানের মাঝে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান! ভারত কেন নয়? আসল কারণ জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম
আরও দেখুন

এই প্রথম নয়,  চলতি বছর জানুয়ারি মাসেই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় যাত্রিবাহী চলন্ত বাসে আগুন ধরে গিয়ে তিন জনের মৃত্যু হয়। আহত অনেকে। জানা যায় বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদে যাচ্ছিল। আচমকাই বাসের ডান দিকের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির গতি ছিল বেশি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে বাস, তার পর ডিভাইডার টপকে পাশের লেনে উঠে যায়। সেই সময় ওই লেন ধরেই একটি মোটরবাইক বোঝাই ট্রাক আসছিল। বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘাতের তীব্রতা এতটাই জোরাল ছিল যে নিমেষে ট্রাক এবং বাসে আগুন ধরে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Pradesh Accident: অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাস, আগুনে জীবন্ত ঝলসে মৃত্যু অন্তত ১০ যাত্রীর, আহত অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল