TRENDING:

LPG & Oil: গ্যাস ও জ্বালানি সঙ্কটে আশার আলো, মার্কিন ১৬,৭১৪ টন LPG ও রাশিয়ার ৯৬,০৯৯ টন অপরিশোধিত তেলবাহী ২ জাহাজ এসে পৌঁছল মেঙ্গালুরু বন্দরে

Last Updated:

LPG & Oil: পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেই ট্যাঙ্কার দুটি রবিবার এসে পৌঁছয় ভারতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেই, রবিবার দুটি জাহাজ নিউ মেঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি হল—মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬,৭১৪ টন এলপিজি বহনকারী এলপিজি ট্যাঙ্কার পাইক্সিস পাইওনিয়ার এবং রাশিয়া থেকে ৯৬,০৯৯ টন অপরিশোধিত তেল বহনকারী তেল ট্যাঙ্কার অ্যাকোয়া টাইটান। প্রসঙ্গত মেঙ্গালুরুতে ভারতের বৃহত্তম ৮০,০০০ টন ধারণক্ষমতার ভূগর্ভস্থ এলপিজি সংরক্ষণাগার রয়েছে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে চালু হয়।
সঙ্কটে আশার আলো
সঙ্কটে আশার আলো
advertisement

পাইক্সিস পাইওনিয়ার, যেটি ১৪ ফেব্রুয়ারি আমেরিকার টেক্সাসের নেডারল্যান্ড বন্দর থেকে যাত্রা শুরু করেছিল, সেটি রান্নার গ্যাস খালাস করছে। বন্দর কর্তৃপক্ষ ১৪ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এলপিজি এবং অপরিশোধিত তেলের জন্য কার্গো-সম্পর্কিত চার্জ মকুব করেছে।

জাহাজ ট্র্যাকার মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী অ্যাকোয়া টাইটান সকাল ১১.৩০ নাগাদ বন্দরে এসে পৌঁছেছে। এর ঠিক চার দিন আগেই এমন খবর প্রকাশিত হয়েছিল যে, রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারটি প্রথমে চিনের রিজাও বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু পরে গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে চলে আসে।

advertisement

আরও পড়ুন : তাদের ‘শত্রু’ ছাড়া সকলের জন্য হরমুজ প্রণালীর বাণিজ্যপথ উন্মুক্ত, স্পষ্ট জানাল ইরান

সেরা ভিডিও

আরও দেখুন
তিক্ততা ভুলে মন ভাল করা ছবি জঙ্গলমহলে! বিজেপি প্রার্থীর মাদলে তৃণমূল প্রার্থীর নাচ, ভোটের লড়াইয়ে বাঁকুড়ায় ভাইরাল 'সৌজন্যের ডুয়েট'
আরও দেখুন

কী কারণে এটি গতিপথ পরিবর্তন করেছিল তা স্পষ্ট ছিল না। ভর্টেক্সার তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছিল, অ্যাকোয়া টাইটান-সহ রুশ তেলবাহী অন্তত সাতটি ট্যাঙ্কার চিন থেকে যাত্রাপথের মাঝে তাদের গন্তব্য পরিবর্তন করেছে। গত সপ্তাহে একটি প্রশ্নের জবাবে জাহাজ চলাচল মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ সিনহা বলেছিলেন, অ্যাকোয়া টাইটান জাহাজটি ‘ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড’ কর্তৃক ভাড়া করা হয়েছে এবং এটি নিউ মেঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
LPG & Oil: গ্যাস ও জ্বালানি সঙ্কটে আশার আলো, মার্কিন ১৬,৭১৪ টন LPG ও রাশিয়ার ৯৬,০৯৯ টন অপরিশোধিত তেলবাহী ২ জাহাজ এসে পৌঁছল মেঙ্গালুরু বন্দরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল