TRENDING:

person was trying to extinguished fire : দাউদাউ করে জ্বলছে সিলিন্ডার, হাত দিয়ে নেভাতে গেলেন ব্যক্তি, তারপর যা হল... দেখে নিন ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল৷ সিলিন্ডারটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে৷ এর ফলে স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদয়পুর: খবরে প্রায়ই বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর আসে৷ কখনও সেই আগুন লাগার ঘটনা মারাত্মক হয়ে ওঠে, কখনও বা অল্পের উপর দিয়েই মিটে যায়৷ বাজারে এমনই এক আগুন লাগার ঘটনা ভাইরাল হয়েছে৷ যদিও এক ব্যক্তির অদম্য সাহসিকতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল৷
ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল৷
advertisement

ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের কোনও একটা বাজারে৷ ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল৷ সিলিন্ডারটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে৷ এর ফলে স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা, ওয়াশিং মেশিনের ভিতর কিং কোবরা, ভিডিও দেখলে ভয়ে কেঁপে উঠবেন

advertisement

অনেকেই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল৷ কিন্তু আগুন নেভানোর কোনও উদ্যোগ দেখা যাচ্ছিল না৷ সকলে কোনওক্রমে সেই এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷

আরও পড়ুন: সর্বনাশ! নখ তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে? শরীর খারাপ হওয়ার লক্ষণ নয় তো!

কিন্তু ব্যতিক্রম ছিল এক ব্যক্তি৷ সে বিপদ জেনেও জ্বলন্ত সিলিন্ডারের কাছে এসেছিল৷ বিভিন্ন ভাবে সেটি বন্ধ করার চেষ্টা করছিল৷ যাতে আগুন নেভানো যায়৷

advertisement

এই ঘটনায় তিনি কিছুটা আহতও হয়ে যান৷ কিন্তু তাতেও তিনি দমে যাননি৷ কোনওভাবে সিলিন্ডারে বন্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন৷ কিছুক্ষণ পর তিনি তাতে সফলও হন৷

তাঁর এই অদম্য সাহসের জন্যই বিরাট কোনও ক্ষতির হাত থেকে এলাকাটি বেঁচে গিয়েছিল৷ তাঁর সাহসিকতা দেখে আশে পাশের অনেকেই থমকে দাঁড়িয়ে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি একজন পোস্ট করেন৷ সেখানে অনেকেই এই অদম্য সাহসিকতার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
person was trying to extinguished fire : দাউদাউ করে জ্বলছে সিলিন্ডার, হাত দিয়ে নেভাতে গেলেন ব্যক্তি, তারপর যা হল... দেখে নিন ভয়ঙ্কর ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল