TRENDING:

'মা আমার টফি চুরি করেছে, মাকে জেলে ভরো', পুলিশে নালিশ ৩ বছরের খুদের, ভিডিও ভাইরাল

Last Updated:

'মা আমায় টফি দেয় না, আমার সব টফি নিজে খেয়ে নেয়'! থানায় গিয়ের মায়ের নামে রীতিমতো নালিশ জানাল ৩ বছরের একরত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যপ্রদেশ: 'মা আমায় টফি দেয় না, আমার সব টফি নিজে খেয়ে নেয়'! থানায় গিয়ের মায়ের নামে রীতিমতো নালিশ জানাল ৩ বছরের একরত্তি! নাতিশ জানিয়েই ইতি নয়, পুলিশের কাছে তার আর্জি, মাকে জেলে ভরতে হবে! মধ্যপ্রদেশের এই খুদের কাণ্ডে হেসে খুন নেটিজেনরা! ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল!
advertisement

মধ্যপ্রদেশের বারহানপুর জেলার দেথালাই গ্রামের খুদের ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন! জানা যায়, বাবার হাত ধরে পুলিশ থানায় আসে ৩ বছরের ছেলে! কারণ কী জানতে পেরেই চোখ কপালে উঠেছে পুলিশ কর্মীর! খুদে বলে, মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে! কী সেই অভিযোগ? শুনে তো হাসতে-হাসতে পেটে খিল ধরেছে পুলিশ আধিকারিকদের! খুদের নালিশ, '' মা আমার সব টফি চুরি করে নিজে খেয়ে নেয়, মাকে জেলে ভরতে হবে!''

advertisement

খুদের বাবা জানান, '' যখনই মা ওকে স্নান করায়, কিংবা চোখে কাজল দেয়, ও টফির জন্য বায়না ধরে! এই জন্য মা আজ ওর গালে হালকা থাপ্পড় মেরেছে! ও তাতেই বড্ড চটেছে! আমায় নিয়ে জোর করে থানায় এসেছে!''

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জানা যায়, অভিযোগনামায় রীতিমতো সই করে খুদে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'মা আমার টফি চুরি করেছে, মাকে জেলে ভরো', পুলিশে নালিশ ৩ বছরের খুদের, ভিডিও ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল