TRENDING:

Murshidabad: বিভিন্ন জায়গায় মহা ধুমধামে পালিত হল ধর্মরাজের পুজো

Last Updated:

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। মুর্শিদাবাদ জেলার কান্দি, খড়গ্রাম, নগর, বড়ঞা, বেলডাঙা সহ জেলার বিভিন্ন প্রান্তে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। মুর্শিদাবাদ জেলার কান্দি, খড়গ্রাম, নগর, বড়ঞা, বেলডাঙা সহ জেলার বিভিন্ন প্রান্তে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল। মহা সাড়ম্বরে শতাব্দী প্রাচীন ধর্মরাজ পুজার সূচনা হল বড়ঞা থানার শ্রীহট্টী গ্রামে। শ্রীহট্টী সহ আশপাশের এলাকায় মানুষ উৎসবের আনন্দে মেতেছেন পুজোকে ঘিরে।উদ্যোক্তারা জানিয়েছেন, সোমবার এই পূজা হলেও পুজা ঘিরে আগামী তিন দিন মন্দির প্রাঙ্গণে চলবে একাধিক অনুষ্ঠান৷ বাংলার নিজস্ব সংস্কৃতি বোলান গান, বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠান রয়েছে এই পুজোকে ঘিরে।
advertisement

বাংলার লৌকিক জীবনে ধর্মরাজ হলেন গ্রামদেবতা। আঞ্চলিক এই দেবতার বাহন হিসেবে দেখা যায় পোড়া মাটির তৈরি ঘোড়া। দূরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ও অন্যান্য নানান জটিল সমস্যা থেকে সুরাহা পেতে অনেকেই ধর্মরাজকে মানত হিসেবে দান করে থাকেন মাটির তৈরি এই ঘোড়া। ধর্মরাজ পূজা সাধারণত বুদ্ধপূর্ণিমার দিনে পালিত হয়ে থাকে। ধর্মরাজের নিজস্ব কোন মূর্তি নেই।

advertisement

আরও পড়ুনঃ Murshidabad: ভগবান বুদ্ধের পূর্ণাবয়ব মূর্তির প্রতিষ্ঠা কান্দি পৌরসভার উদ্যোগে

আরও পড়ুনঃ Murshidabad: গ্রামে বৃষ্টির প্রয়োজনে ২৫০ বছর ধরে চলে আসছে দেবীর পুজো!

View More

শিলাকেই দেবতা হিসেবে মান্য করা হয়। জনশ্রুতি আছে, বহু আগে গ্রামের শেষ সীমানায় আঁকড়া গাছের তলায় ধর্মরাজ অধিষ্ঠিত থাকতেন। ধর্মরাজ পূজার সঙ্গে শিবের যোগসূত্র রয়েছে। কারণ মন্দিরে ধর্মরাজের সঙ্গে লৌহশলাকা যুক্ত একটি কাঠের পাটাতনকে রাখা হয় যা বাণেশ্বর নামে পরিচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বিভিন্ন জায়গায় মহা ধুমধামে পালিত হল ধর্মরাজের পুজো
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল