TRENDING:

Murshidabad News: ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় আহত ব্যক্তি

Last Updated:

সোমবার সকালে ছট পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। আর ছট পুজোর সকালে আনন্দের মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ সোমবার সকালে ছট পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। আর ছট পুজোর সকালে আনন্দের মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সোমবার ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশন ঢুকার মুখে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ফরাক্কা রেলের জিআরপিপি ও আরপিএফ। জানা গিয়েছে, মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যায়।
advertisement

স্হানীয় বাসিন্দারা জানান, রেল লাইনের ধার দিয়ে আসার সময়ে ঝাড়খণ্ডের দুমকা এলাকার বাসিন্দা অজ্ঞাত কারণে মালদহ থেকে জঙ্গিপুর গামী মালগাড়ি ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হন ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আমাদের চোখে পড়তেই আমরা জিআরপিপি ও আরপিএফ কে খবর দিলে তারা ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দুমকা থেকে ফরাক্কা এসেছিলেন ছট পুজো উপলক্ষে।

advertisement

আরও পড়ুনঃ সোমবার সকালে ফের কুমির আতঙ্ক ফরাক্কাতে! দেখুন ভিডিও

আর রেললাইনে ধার দিয়ে পারাপার করার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান জিআরপিপি ও আরপিএফের। কয়েক মাস আগেই মালগাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে মালদহে। মালদা শহরের মালঞ্চপল্লি রেল গেটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম বিনয় সাহা (৫০), বাড়ি মালঞ্চপল্লি এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় একটি মালগাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল