TRENDING:

জেলায় কমছে সংক্রমণের হার, স্বস্তিতে জেলা প্রশাসন

Last Updated:

জেলায় কমছে সংক্রমণের হার, স্বস্তিতে জেলা প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় নতুন করে ৮৯ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
advertisement

এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩৫ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে দুজন সংক্রামিত হয়েছে। তবে সুকনায় ১৬ জন, কার্শিয়ংয়ে নতুন করে কেউ সংক্রামিত হয়নি, মিরিকে পাঁচজন, বিজনবাড়িতে আটজন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে চারজন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে সাতজন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১০ জন, খড়িবাড়িতে একজন, নকশালবাড়িতে ১১ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় দুজন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অন্যদিকে, দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু কমেছে মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৮৯২। মৃত্যু হয়েছে ৮১৭জনের। সুস্থ হয়েছেন ৪৪,২৯১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪,৪৩৭। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৭,০৯,৫৫৭। মৃত্যু হয়েছে ৪,০৫,০২৮ জনের। সুস্থ হয়েছেন ২,৯৮,৪৩,৮২৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪,৬০,৭০৪। এখনও পর্যন্ত সারাদেশে ৩৬,৪৮,৪৭,৫৪৯ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৩৩,৮১,৬৭১ জনের টিকাকরণ হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
জেলায় কমছে সংক্রমণের হার, স্বস্তিতে জেলা প্রশাসন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল