এরকমই একটি ভিডিও এখন সোশ্যাল নেটওয়ার্কে দাপিয়ে বেড়াচ্ছে যেখানে এক মহিলাকে নাগিন ডান্স করতে দেখা যাচ্ছে ৷ না কোনো ক্লাব বা ডান্সিং ক্লাসের হট অ্যান্ড হ্যাপেনিং এই নাচ নয় ৷ একেবারে গ্রামের বাড়ির উঠোন কাঁপানো পারফরম্যান্স ৷ পিছনে রয়েছে তুলসী মঞ্চ তার সামনেই মনের আনন্দে নাচছেন মহিলা ৷ পরণে সাধাসিধে চেক শাড়ি, হাতে বাঙালি গৃহস্থ বাড়ির বউদের মতো শাঁখা ৷ কিন্তু নাচের দাপটে বুঝিয়ে দিচ্ছেন কত দক্ষ নাচিয়ে তিনি ৷
advertisement
আরও পড়ুন - #Viral: মাথায় ফুলের মালা, পরণে জরিদার শাড়ি, বরকে কটাক্ষ হেনে স্ত্রী-র রমণীয় নাচ, দেখে নিন Tiktok ভিডিও
এই নাচের ভিডিওতে তাঁর একজন সঙ্গীও আছেন , তিনি আবার একেবারে সাপুড়েদের পোশাক পরেছেন হাতে রয়েছেন বীন! সব মিলিয়ে পারফেক্ট পরিস্থিতি ৷ ভিডিওটি মাত্র ১৫ সেকেন্ডের , কিন্তু তাতেই ভিউয়ারদের মন জয় করে নিয়েছেন নাগিন ডান্সার ৷
দেখে নিন ভিডিও
মাত্র দিন তিনেক আগে আপলোড হওয়া এই ভিডিও-র নাচ দেখলেই বোঝা যাবে পাঁচটা নাগিন ডান্স ভিডিওকে হেলায় হারাতে পারে ঘরোয়া মহিলার এই নাচের মুদ্রা ৷
