TRENDING:

মধু ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ, দুই মৌমাছি মিলে খুলে ফেলল Fanta-র বোতলের ছিপি! Viral Video

Last Updated:

দু'টি মৌমাছির ফ্যান্টার বোতল খোলার এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: এ যেন একেবারে উল্টো পুরাণ। একটা সময় ছিল যখন মানুষ মৌমাছিদের তাড়িয়ে তাদের চাক থেকে মধু সংগ্রহ করত। কিন্তু এবার এল প্রতিশোধের পালা। মানুষের কাছ থেকে ফ্যান্টা চুরি করে যেন তারই যোগ্য জবাব দিতে ব্যস্ত মৌমাছিরা।
advertisement

সম্প্রতি Twittter-এ একটি ভিডিও আপলোড করেছেন এক ব্যক্তি। দু'টি মৌমাছির ফ্যান্টার বোতল খোলার এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ ভিউও পেয়েছে এই ভিডিওটি।

বিস্ময়কর এই ভিডিওটিতে দু'টি মৌমাছিকে কোল্ড ড্রিঙ্কের বোতল খোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা করতে দেখা গিয়েছে। বোতলের ঢাকনাটি খোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি বোতলের ঢাকাটিকে তারা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টাও করছে। এমনকি শেষ পর্যন্ত তারা বোতলের ঢাকাটি খুলে ফেলতেও সচেষ্ট হয়। যে মহিলারা এই ভিডিওটি বানান, তাঁদের পর্তুগিজ ভাষায় বলতে শোনা যায়, মৌমাছিরা তাঁরর সোডা চুরি করতে একজোট হয়েছিল।

advertisement

Twittter-এ এই ভাইরাল ভিডিওটি শেয়ার করে একজন লেখেন, “এটা অবশ্যই মানবতার পক্ষে। মৌমাছিরা যদি বোতলের ঢাকনাটি এইভাবে খুলে ফেলতে পারে তবে আমার মনে হয় এটাই শেষ থেকে সূচনার সুত্রপাত।”

অন্য একজন Twittter ব্যবহারকারী কমেন্টে লিখেন যে, আমাদের উদ্বেগের প্রকৃত প্রয়োজন তখন হবে, যখন তারা কাঁচি ব্যবহারের পদ্ধতিটি আয়ত্ত করে ফেলবে। একজন ব্যবহারকারী মৌমাছিদের মধ্যে কথোপকথনের বিষয়ে কল্পনা করেন যে, বোতলের ঢাকনাটি খুলতে কী ভাবে তারা একে অপরকে সেটি ঘোরানোর জন্য নির্দেশ দিচ্ছে।

advertisement

ব্রাজিলের সাও পাওলোর কারাগাটায়াতুবাতে (Caraguatatuba) রেকর্ড করা এই ভিডিওটি বর্তমানে Twittter-এ এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। সেই সঙ্গে প্রচুর ভাইরালও হয়েছে। এমনকি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে YouTube-এও।

এই ভিডিও দেখে একজন মজার মন্তব্য করেন, মানুষ মৌমাছি ভাডা করতে পারে এবং ফ্যান্টায় অর্থ দিতে পারে। এটা বন্য শোনালেও, মৌমাছিরা বাস্তবে একটি পুরস্কার পেতে পরিবেশ থেকে শিক্ষা নেয় এবং তার পরে অন্যান্য মৌমাছিদেরও সেটা করতে শেখায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ বহু মেয়ের অনুপ্রেরণা পুরুলিয়ার নীলিমা, গর্বিত পরিবার!
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১৭ সালে একটি পরীক্ষা করেন বিজ্ঞানীরা। যেখানে মৌমাছিদের একটি বলকে কোনও স্থানে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এবং কাজটি শেষ করলে মৌমাছিদের চিনির জল দিয়ে পুরস্কৃত করা হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মধু ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ, দুই মৌমাছি মিলে খুলে ফেলল Fanta-র বোতলের ছিপি! Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল