TRENDING:

Viral Video: মাত্র চার ঘণ্টায় তৈরি হল ৬,৪০০টি আইটেম ! ম্যাকডোনাল্ডসের কর্মীর কীর্তির ভিডিও ভাইরাল

Last Updated:

McDonald's worker prepares 6,400-item order in 4 hours: এত তাড়াতাড়ি কী করে এতগুলো জিনিস তৈরি করা হবে, তা নিয়ে স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রত্যেকেই ৷ কিন্তু সেই কাজে সফল ম্যাকডোনাল্ডসের কর্মী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র: মাত্র ৪ ঘণ্টায় তৈরি করতে হবে ৬,৪০০টি আইটেম ! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পেরির এক ম্যাকডোনাল্ডসে এমন অর্ডারই এসেছিল গ্রাহকের ৷ এত তাড়াতাড়ি কী করে এতগুলো জিনিস তৈরি করা হবে, তা নিয়ে স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রত্যেকেই ৷ কিন্তু সেই কাজে সফল ম্যাকডোনাল্ডসের এক কর্মী ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল (McDonald's worker prepares 6,400-item order in 4 hours) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

মাত্র ৪ ঘণ্টায় তৈরি করা হল ৬,৪০০টি খাবারের আইটেম ৷ যার মধ্যে ১৬০০টি হল ম্যাকচিকেন স্যান্ডউইচ, ১৬০০ ম্যাকডাবলস এবং ৩২০০ চকোলেট চিপ কুকিজ ৷ বিল হয়েছিল প্রায় ৭,৪০০ মার্কিন ডলারের কাছাকাছি (1,600 McChicken sandwiches, 1,600 McDoubles, and 3,200 chocolate chip cookies) ৷

আরও পড়ুন- ঝুলন্ত চেয়ার ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়লেন বর ও বউ ! তুমুল ভাইরাল বিয়ের এই ভিডিও

advertisement

এত কম সময়ের মধ্যে এতগুলি আইটেমের অর্ডারই হয়তো অনেকে নেবেন না ৷ কিন্তু ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে গ্রাহকের অর্ডার ‘অ্যাকসেপ্ট’ করা হয়েছিল ৷ এবং অর্ডার ঠিক সময়ে পৌঁছে দিতেও সফল কর্মীরা ৷

আরও পড়ুন- IPO Update: এই সপ্তাহেই খুলতে চলেছে বিভিন্ন কোম্পানির IPO, দেখে নিন এক নজরে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

মাত্র ৪ ঘণ্টায় এতগুলো জিনিস তৈরি করে এবং প্যাকেজিংয়ের পর যথা স্থানে পৌঁছে দিতে সফল ম্যাকডোনাল্ডসের কর্মীরা ৷ তবে মজার ব্যাপার হল এই গোটা অর্ডার একার হাতেই তৈরি করেছিলেন কার্টিস নামের এক কর্মী ৷ তিনিই পরে একটি ভিডিও শেয়ার করে ঘটনাটির কথা জানান ৷ যিনি এই অর্ডার দিয়েছিলেন, তিনি ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে রেগুলার কাস্টমার ৷ তাই তাঁর কথা ফেলতে পারেননি ম্যাকডোনাল্ডসের কর্মীরা ৷ তবে এত কম সময়ে এত কিছু বানিয়ে প্রায় রেকর্ডই গড়ে ফেললেন কার্টিস ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মাত্র চার ঘণ্টায় তৈরি হল ৬,৪০০টি আইটেম ! ম্যাকডোনাল্ডসের কর্মীর কীর্তির ভিডিও ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল