ভোজনরসিক বাঙালির শেষ পাতে মিষ্টি হবে না বললে চলে! আর সেই আনন্দটা যদি নতুনত্ব ও ভিন্ন স্বাদের হয় তাহলে তো কোনও কথা হবে না। সকাল থেকেই ক্ষীরচপ মিষ্টি কেনার হিড়িক পড়ে চোখে পড়ার মতো। নিত্য নতুন ‘আইটেমে’র ক্ষীরচপ মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও। এই মিষ্টি বিক্রি করেই বাজিমাত করছেন মিষ্টি বিক্রেতা।
advertisement
মিষ্টি বিক্রেতা জানান, “ক্রেতাদের সাধ্যের মধ্যেই নতুনত্ব চাহিদা অনুসারে রকমারি মিষ্টি বানানো হয়ে থাকে। আর এতেই ক্রেতাদের চাহিদা অনুসারে এবার তৈরি করা হয়েছে ক্ষীর চপ। যার স্বাদও একেবারেই ভিন্নস্বাদের ও হালকা। যার দরুন ছোট বড়ো সকলেই খেতে পারবে এই মিষ্টি। যার স্বাদ নিতে প্রতিদিন ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে দোকানে। এমনকি ক্রেতাদের সাধ্যের মধ্যেই যাতে দাম রাখা যায়, সেই চেষ্টাই করে থাকেন তাঁরা।”
আরও পড়ুন : ব্লকবাস্টার ‘পুষ্পা ২’-এ বাজিমাত বাঁকুড়ার মেয়ের! বং কানেকশন জানলে চমকে যাবেন
জানা গেছে, বিভিন্ন রকমারি মিষ্টি তৈরি করতে গেলে উপকরণ, মজুরির দিক থেকে অনেকটাই বেড়ে যায়। তাও ক্রেতারা যাতে মিষ্টিমুখে বাড়ি যেতে পারেন সেদিকেও নজর রাখছেন বিক্রেতারা। এই ক্ষীর চপ সাধারণ মানুষদের পাশাপাশি অতিরিক্ত সুগারের রোগীরাও খেতে পারবেন বলে জানা যায়। এমনকি যে সব বাচ্চারা চপ দেখলেই বায়না করে, সেক্ষত্রে একবার এই মিষ্টি হাতে তুলে দিয়েই দেখুন না! ক্ষীর সহযোগে একবার খেলেই বলবে আ..হা!
বালুরঘাট শহরের টাউন ক্লাব এলাকার মিষ্টি মুখে একাধিক মনগড়া মিষ্টি বিকোচ্ছে দেদার। রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও যাতে বজায় রাখা যায় তাই মিষ্টির গুণগত মান ধরে রেখেছেন তাঁরা। ক্রেতাদের চাহিদা অনুসারে মিষ্টি তৈরি করার জন্য প্রতিদিনই এই মিষ্টি আস্বাদন করতে বহু মানুষদেরই ভিড় লক্ষ করা যায় মিষ্টিমুখে।