শর্করাজাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্ন্যাশয় গ্রন্থি রক্তে ইনসুলিন হরমোন ক্ষরণ করতে শুরু করে। ভাত শর্করাজাতীয় খাবার। ভাত খেলেও ইনসুলিন ক্ষরণ হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ছাড়াও ইনসুলিনের আরও একটি কাজ আছে।
আরও পড়ুন: বড়ি খাওয়ার চল বাঙালি বাড়িতে বহু পুরনো, জানেন ডালের বড়ি খেলে কী হয় শরীরে? জানলে চমকে যাবেন
advertisement
ইনসুলিনের প্রভাবে ‘ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড’ মস্তিষ্কে ‘সেরোটনিন’-কে সক্রিয় করে তোলে। সেরোটনিন এক প্রকার নিউরোট্রান্সমিটার। যা স্নায়ুর উপরে কাজ করে। সেরোটনিনের প্রভাবেই তাই ভাত খেলে ঘুম পায়।
আরও পড়ুন: রোজ ১১ মিনিট ব্রিস্ক ওয়াক করুন, জীবন থেকে ওষুধ হবে মাইনাস! প্রাণশক্তি হবে প্লাস, জানুন
রাতের তুলনায় দিনের বেলা দৈহিক পরিশ্রম বেশি হয়। দিনে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলিও খুব ভাল হয়। এই সময় পাকস্থলীও স্বাভাবিক কাজ করে। তাই হঠাৎ করে ঘুমিয়ে পড়লে হজমের সমস্যা দেখা দিতে পারে। শরীরের সামগ্রিক সুস্থতার অন্যতম ভিত্তি হল সুস্থ হজম প্রক্রিয়া। ঠিক ভাবে হজম না হলে অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
