Fight Prostate Cancer: কোমরের নীচে ব্যথা? রাতে ঘনঘন প্রস্রাব? পুরুষরা সাবধান! প্রস্টেট ক্যানসারের যে ৫ লক্ষণ অনেকেই এড়িয়ে যান
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রস্টেট ক্যানসার শুরুতে ধরা পড়লে ৯৬ শতাংশর ক্ষেত্রেই রোগীকে বাঁচানো যায়! কিন্তু সমস্যা হল, রোগ ধরা পড়ে দেরিতে, তখন পরিস্থিতি হাতের বাইরে
advertisement
1/8

পুরুষ প্রজননতন্ত্রে একটি ছোট আখরোট-আকৃতির গ্রন্থি হল প্রস্টেট। এটি শুক্রাণুকে পুষ্টি জোগায় এমন তরল উৎপাদন করে। প্রস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে অন্যতম প্রধান একটি ক্যানসার। সমস্যা হল, প্রথম দিকে এই ক্যানসারের বেশিরভাগ উপসর্গই মানুষ অবহেলা করে। যতক্ষণে সচেতন হন, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। (ছবি– ক্যানভা)
advertisement
2/8
Indian Council of Medical Research (ICMR)-এর তথ্য অনুযায়ী, ভারতে ৪০%-এরও বেশি প্রস্টেট ক্যানসারের রোগী তখনই শনাক্ত হন, যখন রোগটি ইতিমধ্যেই শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৩% রোগীর ক্ষেত্রে দেরিতে রোগ ধরা পড়ে। (ছবি– ক্যানভা)
advertisement
3/8
পুরুষেরা পঞ্চাশ পেরিয়ে গেলে ও পরিবারে প্রস্টেট ক্যানসারের ইতিহাস থাকলে বাড়তি সতর্ক হতে হবে।প্রস্টেট ক্যানসার সময় মতো চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশর ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ। কাজেই শুরুতেই সচেতন হন। শরীরে কোন ৫ উপসর্গ প্রস্টেট ক্যানসারের লক্ষণ? (ছবি– ক্যানভা)
advertisement
4/8
মূত্রত্যাগে পরিবর্তন: প্রস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে স্পষ্ট কোনও উপসর্গ নাও ধরা পড়তে পারে। কিন্তু টিউমর বড় হতে শুরু করলে এটি মূত্রনালীর (ইউরেথ্রা) উপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে কিছু পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া, প্রস্রাবের সময় অতিরিক্ত চাপের প্রয়োজন অথবা মাঝে মাঝে থেমে থেমে প্রস্রাব হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। (ছবি– ক্যানভা)
advertisement
5/8
বারবার প্রস্রাব হওয়া: রাতে একাধিকবার প্রস্রাব করতে ওঠা প্রস্টেটের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। অনেক সময় হঠাৎ করে তীব্র প্রস্রাবের চাপ অনুভূত হতে পারে। এছাড়া প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালার অনুভূতিও দেখা দিতে পারে। (ছবি– ক্যানভা)
advertisement
6/8
বীর্যে রক্ত: প্রস্রাব বা বীর্যের সঙ্গে রক্ত দেখা গেলে তা কখনওই অবহেলা করা উচিত নয়। সংক্রমণ বা প্রদাহের কারণেও এমনটা হতে পারে, তবে এটি প্রস্টেট ক্যানসারেরও ইঙ্গিত হতে পারে। (ছবি– ক্যানভা)
advertisement
7/8
যৌন স্বাস্থ্যের পরিবর্তন: প্রস্টেটের সমস্যার কারণে যৌন ক্ষমতায় প্রভাব পড়তে পারে।
advertisement
8/8
প্রস্টেটের বাইরেও ব্যথা: ক্যানসার ছড়িয়ে পড়লে তা আশপাশের হাড়ে পৌঁছাতে পারে। কোমরের নীচের অংশ, নিতম্ব, উরু বা পেলভিসে দীর্ঘস্থায়ী ব্যথা বা শক্ত হয়ে যাওয়ার অনুভূতি প্রস্টেট ক্যানসারের উপসর্গ হতে পারে। (ছবি– ক্যানভা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fight Prostate Cancer: কোমরের নীচে ব্যথা? রাতে ঘনঘন প্রস্রাব? পুরুষরা সাবধান! প্রস্টেট ক্যানসারের যে ৫ লক্ষণ অনেকেই এড়িয়ে যান