TRENDING:

Orange Plant Care Tips: আপনার বাড়ির টবের গাছেই থরে থরে ফলবে কমলালেবু! শুধু জানুন যত্নের সহজ টিপস

Last Updated:

Orange Plant Care Tips: পরিচর্যার কিছু নিয়ম মানলে সমতলে, এমনকি আপনার বাড়ির টবেও কমলালেবু ফলবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে আমাদের মূল আকর্ষণ থাকে কমলালেবুর বাগান দেখার৷ বাগিচায় গিয়ে কমলালেবু গাছে দেখা বা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা৷ আমাদের ধারণা আছে, শুধুমাত্র শীতল পাহাড়ি জায়গাতেই কমলালেবুর চাষ বা ফলন ভাল হয়৷ কিন্তু জানেন কি পরিচর্যার কিছু নিয়ম মানলে সমতলে, এমনকি আপনার বাড়ির টবেও কমলালেবু ফলবে!
advertisement

না-ই বা থাকল পাহাড়ি আবহাওয়া ও পরিবেশ, আপনার বাড়িতেই হবে কমলালেবু৷ জেনে নিন টিপস-

# নার্সারি থেকে ভাল কলমের চারাগাছ কিনুন৷ দেখবেন, চারাগাছ যেন বেশি লম্বা না হয়৷ এবং রোগপোকা যেন সেখানে না থাকে৷

# কমলালেবু বা যে কোনও ফলের গাছের জন্য বড় টব নিন৷ যত বড় টব হবে, তত ফলন ভাল হবে৷ কমপক্ষে ১২ ইঞ্চির টব নিন৷

advertisement

# যত্ন নিয়ে তৈরি করুন টবের মাটি৷ বাগানের মাটির সঙ্গে মেশান ভার্মিকম্পোস্ট বা বছরখানেকের পুরনো গোবরসার৷ জৈব সার সব সময় গাছের জন্য ভাল রাসায়নিক সারের তুলনায়৷ নিমখোল, এক চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে নিন৷ ছত্রাক আক্রমণে নিমখোল অত্যন্ত উপকারী৷

আরও পড়ুন : স্থানীয় মুদ্রায় ১ ডজন ডিম ৪০০! কেজিপ্রতি চিকেন ৬১৫, পেঁয়াজ ২৫০! পাকিস্তানে নাভিশ্বাস সাধারণ মানুষের

advertisement

# শীতকালে কমলালেবুর ফলন পেতে মে মাস থেকে জুলাইয়ের মধ্যে কমলালেবুর চারা রোপন করুন৷ এই ফলের মাটি আর্দ্র থাকা ভাল হলেও রোদ ঝলমলে দিন দেখে রোপন করুন৷

# খুব গরমে বেশি রোদে রাখবেন না কমলালেবুর গাছ৷ দুপুরের দিকে একটু ছায়ায় সরিয়ে দিন৷ তবে এমনিতে সার্বিকভাবে কমলালেবুর গাছ রোদে রাখবেন সব সময়৷ ভাল ফলনের জন্য প্রুনিং করবেন৷ অভিজ্ঞ মালির পরামর্শ নিয়ে শিকড়ও প্রুনিং করুন৷ কীটনাশক স্প্রে করবেন৷ রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না৷ বরং নিমখোল, জৈব হলুদ স্প্রে করতে পারেন৷

advertisement

আরও পড়ুন : আসছে মাঘী পূর্ণিমা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও সময় নিয়ে পঞ্জিকা কী বলছে

# শুকিয়ে যাওয়া ডালপালা, পাতা সব সময় কেটে বাদ দিন৷ এতে কমালেবুর গাছের স্বাস্থ্য ভাল থাকবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

টবের কমলালেবু কিন্তু মধুর মতো মিষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি৷ বরং এর স্বাদ হবে টক-মিষ্টি৷ তবে নিজের হাতে নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়ার রোমাঞ্চ খুবই উপভোগ্য৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Orange Plant Care Tips: আপনার বাড়ির টবের গাছেই থরে থরে ফলবে কমলালেবু! শুধু জানুন যত্নের সহজ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল