TRENDING:

জল ছাড়াই রান্না হবে 'মটন'...! মুখে দিলেই গলে যাবে ছানার মতো, শিখে নিন খাসির মাংস নরম করার ৬ দুর্ধর্ষ 'তুক', তুড়িতে বানান নরম তুমতুমে!

Last Updated:
Mutton: 'এমনও বসন্ত দিনে, বাড়ি ফেরো মাংস কিনে'। কিনে তো আনলেন খাসির মাংস, কিন্তু রান্না করতে গিয়েই বেকুব! সময় বয়ে যায় কিন্তু মাংস নরম হয় না কিছুতেই। আপনিও রান্না ঘরে বেমালুম বেকুব। ঘেমে নেয়ে অস্থির! কী করবেন? এই এই প্রতিবেদনেই সেই মুশকিল আসান টিপস। ম্যাজিকে সেদ্ধ হবে মাংস, ঘণ্টার পর ঘণ্টা ফোটাতে লাগবেই না জলে।
advertisement
1/11
জল ছাড়াই রান্না হবে 'মটন'...! মুখে দিলেই গলে যাবে ছানার মতো, শিখে নিন খাসির মাংস নরম করার ৬ দুর্ধর্ষ 'তুক'
দোকান থেকে খাসির মাংস আনা খুব একটা বড় কাজ নয়। কেউ ভালবাসেন রেওয়াজি খাসি তো কারও পছন্দ কচি পাঁঠার ঝোল। সেই বুঝে দেখে শুনে মাংস কিনে বাজার থেকে হাসিমুখে ফিরলেন হয়ত আপনিও। কিন্তু তারপরেই রান্নাঘরে শুরু হয় যুদ্ধ। কারণ এই খাসির মাংস রান্না করা খুবই কঠিন কাজ।
advertisement
2/11
আসলে খাসির মাংস রান্না করতে অনেক সময় লাগে। মাংস নরম করতে রীতিমতো কাঠ খড় পোড়াতে হয়। কেউ প্রেশার কুকারে সিটির পর সিটি দিয়ে চলেন, তো কেউ আবার মগ মগ জল দিয়ে টগবগ টগবগ করে ফোটাতে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেই স্বাদের বারোটা বাজে।
advertisement
3/11
যেহেতু মাটন রান্না করতে অপেক্ষাকৃত অনেক সময় লাগে, তাই মানুষ ক্রমশ চিকেনের দিকে ঝুঁকছেন। যা তুলনায় কম সময়ে তৈরি হয়। কিন্তু মুরগি মাটনের স্বাদের ধারে কাছে যায় না। তাই বঞ্চিত হতে হয় খাসির মাংসের সেই অমোঘ টান থেকে। যে টানে রাজা-উজির পর্যন্ত কাত!
advertisement
4/11
তাই আজ আমরা এই প্রতিবেদনে আপনাকে জানাবো কী ভাবে এই মাটনই রান্না হবে নরম ছানার ডালনার মতো। তাও আবার প্রায় জল ছাড়াই। আবার সময়ও লাগবে জাস্ট কিছু মিনিট। ইডলির মতো অল্প সময়ে মাটন রান্না করতে parben আপনিও। জাস্ট রান্নায় এই টিপসগুলি ব্যবহার করে দেখুন কী ম্যাজিক হয়!
advertisement
5/11
১. বাজার থেকে আনা মাংস ঠান্ডা জল দিয়ে খবরদার ধোবেন না। খাসির মাংস ধোয়ার জন্য গরম জল ব্যবহার করুন। যদি আপনি কমপক্ষে দুই থেকে তিনবার গরম জল দিয়ে মাংস ধুয়ে ফেলেন, তাহলে তা দ্রুত রান্না হবে, মুহূর্তে সেদ্ধ হয়ে যাবে মাংস।
advertisement
6/11
২. মিশ্রণে তেল এবং রসুন যোগ করার পর, তবেই মাটন যোগ করুন। আর তার ঠিক পরেই আপনাকে সবজি এবং মশলা যোগ করতে হবে। যদি আপনি এই কাজটি এই ভাবে করেন, তাহলে মাটন মশলা এবং সবজির সঙ্গে দারুণ ভাবে রান্না হবে।
advertisement
7/11
৩. প্যানে মাটন ঢেলে দেওয়ার পর, লবণ এবং হলুদ যোগ করুন এবং ঢাকনা বন্ধ করে তিন থেকে পাঁচ মিনিট রান্না করুন। লবণ যোগ করার ফলে মাটন থেকে জল বের হতে শুরু করবে। তাই সেই জলেই চটজলদি নরম হতে শুরু করবে মাংস।
advertisement
8/11
৪. তারপর মশলা যোগ করুন এবং মাটন রান্না করুন। মাটন নরম হতে শুরু করলে, জলের পরিবর্তে পালং শাক দিন। পালং শাক থেকেও জল বের হতে শুরু করবে। এই ক্ষেত্রে, তাই আলাদা জলের প্রয়োজনই নেই।
advertisement
9/11
৫. একইভাবে, রসুন-আদা বাটা এবং টমেটো যোগ করলে, জল যোগ করার দরকার নেই। যেহেতু কোনও জল যোগ করা হয়নি, তাই আপনার মাটন কম আঁচে দ্রুত রান্না হবে। সেদ্ধ হয়ে যাবে এমনকি হাড়ও। মুখে দিলেই গলে যাবে।
advertisement
10/11
৬. মাটন রান্না করার সময় ঠান্ডা জল ভুলেও দেবেন না। তাতে আপনার রান্নার বারোটা বাজবে। মশলা দিয়ে মাটন ভাল ভাবে কষিয়ে রান্না হয়ে যাওয়ার পর জল সবশেষে দিতে হবে শুধু ঝোলের জন্য।
advertisement
11/11
বিশ্বাস না হলেও, শেষে জল দেওয়ার পর, দেখবেন আপনার রান্না করা মাটন প্রায় ইডলির মতো নরম হয়ে যাবে। এইসময় এটি প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে ভালভাবে ফোটাতে হবে। কেউ কেউ রান্নার সময় অল্প অল্প করে গরম জল যোগ করেন। সেটাও খুবই কার্যকরী হতে পারে। তাই এবার এই টিপস দেখে মাংস রান্না করে দেখুন প্রতি রবিবার দিনই হবে আলাদা মজার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জল ছাড়াই রান্না হবে 'মটন'...! মুখে দিলেই গলে যাবে ছানার মতো, শিখে নিন খাসির মাংস নরম করার ৬ দুর্ধর্ষ 'তুক', তুড়িতে বানান নরম তুমতুমে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল