TRENDING:

North Dinajpur News: চায়ের সঙ্গে বাড়তি পাওনা বই পড়া! জমজমাট এই ক্যাফে

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর যেতে কুনোর মোড়ের কাছে আছে "হোক আড্ডা"। এখানে এলে বই পড়তে পড়তে চা খেয়ে নিতে পারবেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শহর থেকে নিরিবিলি পরিবেশে চায়ের আড্ডার সঙ্গে বই পড়ার ভাবনাকে সামনে রেখে গত এক বছর ধরে পথ চলা শুরু করেছে “হোক আড্ডা” নামে একটি আধুনিক ক্যাফে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মানুষের কাছে এই চায়ের আড্ডা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর যেতে কুনোর মোড়ের কাছে আছে “হোক আড্ডা”। এখানে এলে বই পড়তে পড়তে চা খেয়ে নিতে পারবেন ।
advertisement

একঘেয়ে জীবনের পাশাপাশি আজকের দিনে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে স্মার্টফোন । তাই দিনে দিনে কমেছে বই পড়ার অভ্যেস। তাই বই পড়ার ভাবনাকে তুলে ধরতে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়েছে এই “হোক আড্ডায়”। দোকানের কর্ণধার পুরণজিৎ বলেন ‘‘ আমাদের এখানে ওয়াইফাই সার্ভিস নেই। আমরা চাই সবাই এখানে এসে সবার সঙ্গে আলাপচারিতায় মেতে উঠুক সেটা বই হোক কিংবা মানুষ হোক । সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’’

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে!তাক লাগানো উদ্যোগ এলাকায়!অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
আরও দেখুন

তিনি আরও বলেন, এমন আড্ডার স্থল তাঁরা এক জায়গায় শুধু সীমাবদ্ধ রাখবেন না। এরকম আড্ডা স্থল তাঁদের বিভিন্ন জায়গায় করার পরিকল্পনা রয়েছে। গত বছর মহালয়ার দিন থেকেই এই “হোক আড্ডা” তাদের পথ চলা শুরু করে। শহরের একঘেয়ে ব্যস্ত জীবনের ফাঁকে একটু নিরিবিলি চায়ের আড্ডা দিতে শুধু উত্তর দিনাজপুর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এখানে আসেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Dinajpur News: চায়ের সঙ্গে বাড়তি পাওনা বই পড়া! জমজমাট এই ক্যাফে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল