TRENDING:

Murshidabad Tourism: মীরজাফরের প্রাসাদ লোকের মুখে মুখে এখন ‘নিমকহারাম দেউরি’! অলিন্দে কান পাতলে শোনা যায় ষড়যন্ত্রের ফিসফাস...ঘুরে যান ছোট্ট ছুটিতে

Last Updated:

Murshidabad Tourism:মীরজাফর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন। তাঁর প্রাসাদেও ছিল সেই জৌলুস ও বিলাসিতা। তখন তাঁর প্রাসাদে সবসময় কামান, সৈন্য-সামন্ত দ্বারা সুরক্ষিত ছিল ইমামবাড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: লালবাগের জাফরগঞ্জে মীরজাফরের প্রাসাদ৷ এখন পড়ে রয়েছে অবহেলায়। নিমক হারাম দেউড়ি নামেই এখন এলাকার লোকেরা চেনে এই প্রাসাদকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মীরের নির্দেশে এই প্রাসাদের ভিতরেই খুন করা হয় ৷ পর্যটকদের এমনই বোঝান স্থানীয় গাইড ও টাঙ্গাচালকরা । তবে ইতিহাসবিদদের একাংশের মত, সিরাজ়কে বন্দি করে এখানে রাখা হলেও খুন করা হয়েছে হীরাঝিলে, যার একটা বিশাল অংশ এখন ভাগীরথীতে তলিয়ে গিয়েছে ।
advertisement

বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে, তেমনি লেখা হয়ে গেছে মীরজাফরের ইতিহাস।মুর্শিদাবাদের পদে-পদে, পথে-পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মীরজাফর এক বিশ্বাসঘাতকের নাম। মীরজাফরের পুরনো সেই প্রাসাদ বাড়িটি এখন আর নেই। সেখানে রয়েছে ছোট দু’টি ভবন। ওই ভবন দু’টি আসলে বর্তমানে ইমামবাড়া, যা প্রায় সবসময়ই বন্ধ থাকে। মীরজাফরের বাড়ির প্রধান ফটক বা ‘নিমক হারাম দেউড়ি’র বর্তমান অবস্থা ভগ্নপ্রায়। এর ভিতর দিয়ে ঢুকলে আরও একটি গেট আছে। এই দ্বিতীয় গেটটির ভিতরেই বর্তমান বাড়িটি রয়েছে।

advertisement

মীরজাফরের প্রাসাদের প্রধান ফটকই পরবর্তীতে ‘নিমক হারাম দেউড়ি’ নামে বেশি পরিচিতি লাভ করে। মীরজাফর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন। তাঁর প্রাসাদেও ছিল সেই জৌলুস ও বিলাসিতা। তখন তাঁর প্রাসাদে সবসময় কামান, সৈন্য-সামন্ত দ্বারা সুরক্ষিত ছিল ইমামবাড়া।

আরও পড়ুন : এই ঘর থেকেই হত দিবাকরের রাজকীয় উপাসনা, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে বহু ইতিহাসের সাক্ষী ‘সূর্যঘর’

advertisement

কথিত আছে, পলাশীর যুদ্ধের আগে মীরজাফরের এই বাড়িতে ষড়যন্ত্রকারীরা বৈঠক করেছিল। ইংরেজদের কাশিমবাজার কুঠি ও ঘসেটি বেগমের মতিঝিলে ইতিপূর্বে ষড়যন্ত্রকারীদের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল, তারই চূড়ান্তরূপ দিতে ষড়যন্ত্রকারীরা সেদিন এখানে এক হয়েছিল। বাংলা ও সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তবায়ন করতেই মীরজাফরের প্রাসাদে বৈঠক হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ
আরও দেখুন

তবে বর্তমানে এই দেউড়ি ধ্বংসের মুখে। কিছু ইটের নিদর্শন আছে। পর্যটকরা এসে বাইরে থেকে দেখেই ঘুরে যান। বাড়ির ভেতরে প্রবেশ নিষিদ্ধ। একমাত্র বৃহস্পতিবার প্রবেশের অনুমতি মেলে। তবে সেটাও নির্দিষ্ট ব্যক্তিদের। পর্যটকদের কাছে আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু এই নিমক হারাম দেউড়ি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: মীরজাফরের প্রাসাদ লোকের মুখে মুখে এখন ‘নিমকহারাম দেউরি’! অলিন্দে কান পাতলে শোনা যায় ষড়যন্ত্রের ফিসফাস...ঘুরে যান ছোট্ট ছুটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল