TRENDING:

খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে? এই ঘরোয়া টোটকা কাজে লাগবেই

Last Updated:

নরম রুটি চাটুতে সেঁকে নিলে কিছুটা লাভ হয় ঠিকই, কিন্তু রুটিতে পিঁপড়ে ধরলে সেটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে মরশুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকে সেই সময় ঘরের কাজকর্মও অনেক বেড়ে যায়। যেহেতু আর্দ্রতা খাবার অতি দ্রুত নষ্ট করে দেয় সেহেতু সেই দিকে একটু বেশি নজর দিতে হয়। এইরকম ঋতুতে সবচেয়ে বেশি নষ্ট হয় রুটি। অনেকে রাত্রের বেঁচে যাওয়া রুটি ক্যাসারোলে রেখে দেন। তার পরেও পিঁপড়েরা ঠিক সেই রুটির গন্ধ পেয়ে যায় এবং রুটি নষ্ট করে দেয়। আর্দ্রতার কারণে রুটি নরম হয়ে গন্ধও হয়ে যায়। নরম রুটি চাটুতে সেঁকে নিলে কিছুটা লাভ হয় ঠিকই, কিন্তু রুটিতে পিঁপড়ে ধরলে সেটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়।
খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে
খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে
advertisement

মরিচের ব্যবহার

পিঁপড়ের হাত থেকে রুটি রক্ষার জন্য একটি সুতির কাপড়ে রুটি জড়িয়ে ৫ থেকে ৭ দানা কালো মরিচ ওপরে রাখা যেতে পারে। কারণ কালো মরিচের গন্ধে পিঁপড়ে রটির কাছাকাছি আসে না এবং সুতির কাপড় রুটিকে সতেজ রাখে। তাই যখনই কোনও পাত্রের মধ্যে রুটি রাখা হবে, সুতির কাপড়ে মুড়ে রাখতে হবে।

advertisement

আরও পড়ুন: নদিয়ার বেথুয়াডহরিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, ২ শিশু-সহ মৃত্যু পাঁচজনের!

অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে হবে

পিঁপড়েদের হাত থেকে রুটি বাঁচিয়ে রাখতে নিম তেল ব্যবহার করা যেতে পারে। তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলে রুটি মুড়ে রেখে তার উপরে নিম তেল বুলিয়ে দিতে হবে। নিম তেলের উগ্র গন্ধ পেলে পিঁপড়ে আর আসবে না। তাছাড়া এতে রুটি বেশ কিছু সময় তাজা থাকে।

advertisement

স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে হবে না

যদি বাতাসে এমনিতেই আর্দ্রতা বেশি থাকে তাহলে আলাদা করে রুটি স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে হবে না। এতে রুটি আরও দ্রুত নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: দীপাবলিতে স্বস্তি পেল কলকাতা, কিন্তু ঘনাচ্ছে বড় বিপদ! চিন্তায় পরিবেশবিদরা 

দারচিনি গুঁড়ো

রুটি পাত্রে রাখার সময় সেই পাত্রের ঢাকার উপরে একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দারচিনির গন্ধে পিঁপড়ে আসবে না। তবে এক্ষেত্রেও কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে রুটি।

advertisement

প্রয়োজনীয় টিপস-

রুটি রাখার জন্য সঠিক ক্যাসারোল বা পাত্র ব্যবহার করতে হবে যা এয়ারটাইট হবে।

বাসি রুটি তাজা রুটির সঙ্গে রাখা যাবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

পলিথিনে মুড়ে রুটি ফ্রিজে রাখলেও তাজা থাকে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খাবার রাখলেই পিঁপড়ে ধরে যাচ্ছে? এই ঘরোয়া টোটকা কাজে লাগবেই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল