TRENDING:

Trending Tea: কলাপাতায় ভাত নয় চা! বর্ধমানের ক্যাফেতে মাটির ভাঁড়ে কলাপাতায় গরম চা, স্বাদ অনবদ্য

Last Updated:

East Bardhaman News: কেউ এই চায়ের কাপ হাতে নিয়ে তুলছেন ফটো আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়, আবার কেউ এই চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিচ্ছেন নিজের প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধবদের সঙ্গে।

advertisement
বর্ধমান: কলাপাতার উপর ধোঁয়া ওঠা গরম ভাতের স্বাদ তো বাঙালির নস্টালজিয়া। কিন্তু সেই কলাপাতাতেই যদি পরিবেশন করা হয় বিকেলের ‘কড়া চা’? ঠিক যেন চেনা ছক ভেঙে এবার এক ফালি সবুজে চুমুক! শুনে আবাক হচ্ছেন তো কলা পাতায় চা? এটাই এখন নতুন ট্রেন্ড বর্ধমানে।
advertisement

আধুনিক ক্যাফে কালচারের ভিড়ে আমরা যখন প্লাস্টিক বা কাগজের কাপে অভ্যস্ত হয়ে পড়ছি, ঠিক তখনই এক অভিনব উদ্যোগ সাড়া ফেলেছে ভোজনরসিকদের মধ্যে। বর্ধমানের এই ক্যাফেতে মাটির ভাঁড়ে কলা পাতা দিয়ে পরিবেশিত হচ্ছে গরমা গরম বাটার চা।মাটির সোঁদা গন্ধ আর কলাপাতার প্রাকৃতিক সুবাস মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে চায়ের প্রতিটি চুমুকে।

advertisement

আরও পড়ুন Jhargram Rajbari Tour: রাজবাড়িতে থাকা-খাওয়া! একদিনের প্যাকেজ ট্যুরে ঘুরে যান ঝাড়গ্রাম রাজবাড়ি, গরম পড়ার আগেই করুন প্ল্যান

সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন কেবল স্বাদ নয়, নতুনত্বের খোঁজও করে। কলাপাতা ও মাটির ভাঁড়ের এই ইকোফ্রেন্ডলি মিশেল একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে এটি দেখতেও ভীষণ আকর্ষণীয়। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণর সবাই ভিড় জমাচ্ছেন এই এক ফালি সবুজে চুমুক দিতে।

advertisement

View More

কেউ এই চায়ের কাপ হাতে নিয়ে তুলছেন ফটো আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়, আবার কেউ এই চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিচ্ছেন নিজের প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধবদের সঙ্গে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
আরও দেখুন

সায়নী সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Trending Tea: কলাপাতায় ভাত নয় চা! বর্ধমানের ক্যাফেতে মাটির ভাঁড়ে কলাপাতায় গরম চা, স্বাদ অনবদ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল