TRENDING:

Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী

Last Updated:

Alipurduar News: ৬০ টাকা পকেটে থাকলেই পেট ভরে খাওয়া যায় হাক্কা নুডলস। পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

advertisement
কালচিনি: মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।সন্ধ্যায় লোভনীয় এই খাবার খেতে ভিড় জমে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়। এই এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর। হাক্কা নুডলস তাঁর দোকানের জনপ্রিয় খাবার। ৬০ টাকা পকেটে থাকলেই পেট ভরে খাওয়া যায় হাক্কা নুডলস। পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।
advertisement

চাইনিজ খাবারের প্রতি ভালবাসা কম, বেশি সকলের রয়েছে। দিনের যে কোনও সময় রেঁস্তোরাতে গেলে চাইনিজ খাবার প্রথমে অর্ডার দিয়ে থাকেন প্রায় সকলে।হাক্কা নুডলস প্রায় সকলের পছন্দের। ভেজ এবং নন ভেজ দু’ধরণের হাক্কা নুডলস।

আরও পড়ুনTrending Tea: কলাপাতায় ভাত নয় চা! বর্ধমানের ক্যাফেতে মাটির ভাঁড়ে কলাপাতায় গরম চা, স্বাদ অনবদ্য

advertisement

সাধারণত ভেজ হাক্কা নুডলসে বাঁধাকপি, গাজর, ব্রকলি, ক্যাপসিকাম, বিনসের মত সবজি ব্যবহার করা হয়। সবজি গরম জলে ভিজিয়ে তাড়াতাড়ি তুলে নিতে হয়। যে সবজি সেদ্ধ হতে বেশি সময় নেয় তা আগে ভেজে নিতে হয়। কিন্তু সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে তা খেতে আবার ভাল লাগে না বলে জানান অমিত ওঁরাও।

advertisement

View More

তিনি আরও জানান, “হাক্কা নুডলসে সবজি থাকতেই হবে। তারপর ডিম বা চিকেন দেওয়া যায়।হাক্কা নুডলস ভাল করে রান্না করলে তা খেতে দুর্দান্ত হয়।”তিনি আরও দাবি করেছেন, হাক্কা নুডলস ৬০ টাকায় খুব কম মেলে। ভোজন রসিকদের খাওয়াতে তিনি ভালবাসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল