TRENDING:

Gardening: প্রতিদিন ডিম খাচ্ছেন কিন্তু ডিমের খোসা ফেলে দিচ্ছেন...? 'এইভাবে' তৈরি করে নিন উৎকৃষ্ট জৈব সার! জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Gardening: ডিমের খোসায় আছে আয়রন, কপার,ম্যাঙ্গানিজ ,জিংক, ফ্লোরিনের মতো বহু উপাদান...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: প্রতিদিন ডিম খাচ্ছেন কিন্তু ডিমের খোসা ফেলে দিচ্ছেন? ভুল করছেন। ডিমের খোসা দিয়ে তৈরি করে নিন উৎকৃষ্ট মানের জৈব সার। কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান, ডিমের খোসায় আছে আয়রন, কপার,ম্যাঙ্গানিজ ,জিংক, ফ্লোরিনের মতো বহু উপাদান।
advertisement

ক্যালসিয়ামের অভাবে অনেক গাছে ফুল কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে ডিমের খোসা দিয়ে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি করে নিতে পারেন। কিন্তু কী ভাবে এই ডিমের খোসা গাছে ব্যবহার করবেন জানেন কি?

আরও পড়ুন: পিউরিন ভর্তি ‘এইসব’ খাবার ছাড়ুন…! ১ সপ্তাহ খান ৬ ‘প্রাকৃতিক’ খাবার! ইউরিক অ্যাসিড তরতরিয়ে নামবে! উধাও হবে গেঁটেবাত-বিষব্যথা!

advertisement

প্রথমেই ডিম খাওয়ার পর সেই ডিমের খোসাগুলো সংগ্রহ করে সেই ডিমের খোসাকে ভালভাবে শুকিয়ে নিতে হবে। তারপর সেই ডিমের খোসা গুলোকে মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খোশাগুলো যেন ভালভাবে মিহি হয় দানা দানা যেন না থাকে। এই ডিমের খোসা দিয়ে তৈরি সার যে কোনও ধরনের গাছে ব্যবহার করতে পারেন। প্রতি মাসে মাসে এই সার আপনি গাছে ব্যবহার করতে পারেন। তবে এ সার প্রয়োগের আগে মাটিকে অবশ্যই আদ্র রাখতে হবে। এছাড়া এই সার প্রয়োগের উত্তম সময় হল সন্ধ্যাবেলা।

advertisement

View More

এই ডিমের খোসা মিহি গুঁড়ো করে গাছে দিলে শামুক, পোকামাকড় এবং অন্যান্য কীটপতঙ্গ থেকে আপনার গাছ সুরক্ষিত থাকবে। আপনি চাইলে এই ডিমের খোসার গুড়ো আপনার জমিতেও প্রয়োগ করতে পারেন। এটি ভীষণ ভালো সার হিসেবে কাজ করে।

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening: প্রতিদিন ডিম খাচ্ছেন কিন্তু ডিমের খোসা ফেলে দিচ্ছেন...? 'এইভাবে' তৈরি করে নিন উৎকৃষ্ট জৈব সার! জানুন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল