TRENDING:

Chocolate Day 2022 : প্রেমের স্মারক চকোলেটের স্বাস্থ্যগুণও অঢেল, জেনে নিন এর উপকারিতা

Last Updated:

উপহার হিসেবেও পছন্দের শীর্ষে নানা স্বাদের চকোলেট৷ পাশাপাশি, চকোলেট স্বাস্থ্যগুণেও ভরপুর (Benefits of chocolate)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানবসভ্যতার প্রাচীনতম বিলাসিতার মধ্যে অন্যতম চকোলেট৷ কোকো বিনস থেকে তৈরি চকোলেট কোনও এক সময় ছিল ধনীদের বিলাসিতার অঙ্গ৷ এখন সেই বেড়াজাল ভেঙেছে৷ বয়স ও সামাজিক অবস্থান নির্বিশেষে চকোলেটে কামড় বসাতে বাধা নেই৷ ভালবাসা ও স্নেহের প্রতীক হল চকোলেট৷ উপহার হিসেবেও পছন্দের শীর্ষে নানা স্বাদের চকোলেট৷ পাশাপাশি, চকোলেট স্বাস্থ্যগুণেও ভরপুর (Benefits of chocolate)৷ প্রেমের সপ্তাহের চকোলেট দিবসে আসুন জেনে নিই এর গুণাগুণ৷(Chocolate Day 2022)
advertisement

অ্যান্টিঅক্সিড্যান্ট-

চকোলেটে আছে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট৷ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর সরাসরি প্রভাব ফেলে অ্যান্টিঅক্সিড্যান্ট৷ তবে মনে রাখবেন সাধারণ চকোলেটের থেকে অনেক বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট আছে ডার্ক চকোলেটে৷

আরও পড়ুন : গোলাপ দিবসে পাওয়া উপহার ফুলদানিতে অনেক দিন তাজা রাখতে চান? রইল টিপস

কোলেস্টেরল নিয়ন্ত্রণ-

শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে চকোলেট৷ তাছাড়া কোকো বাটারে আছে অলিভ অয়েলের মতোই মোনোস্যাচিওরেটেড ফ্যাট৷ এর ফলে শরীরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়ে৷ নিয়ন্ত্রণে থাকে উচ্চরক্তচাপের সমস্যাও৷

advertisement

আরও পড়ুন : ফিরে যান স্কুলবেলায়, বসন্তের রোগ থেকে দূরে থাকতে চুটিয়ে খান কামরাঙা

মুড ভাল করতে-

স্বাদ ও পুষ্টির পাশাপাশি মনমেজাজ ভাল রাখে চকোলেট৷ কারণ ডোপামাইন ও সেরোটোনিন হরমোনকে নিয়ন্ত্রণ করে ফিল গুড অনুভূতি আনে চকোলেট৷ তাই এক টুকরো চকোলেটের বশে তরতাজা থাকা যায় দিনভর৷

advertisement

আরও পড়ুন : যৌনক্ষমতায় ভাটার কারণে বিঘ্নিত দাম্পত্য? নিয়মিত খান সুপুরি

এনার্জি বৃদ্ধি-

চকোলেট মিল্ক, কুকি তেকে শুরু করে যে কোনও খাবারে চকোলেট খাওয়া যায়৷ প্রি ওয়ার্ক আউট ও পোস্ট ওয়ার্ক আউট স্ন্যাক হিসেবেও চকোলেট সেরা৷ দীর্ঘ ওয়ার্ক আউট সেশনের পর এনার্জি ফিরে পেতে কার্যকরী চকোলেট৷

advertisement

স্মৃতিশক্তি বৃ্দ্ধি-

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

বলা হয়, চকোলেট মস্তিষ্কের স্মৃতিশক্তিকে ক্ষুরধার করে৷ চকোলেটের ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়৷ কারণ এর পুষ্টিগুণ মস্তিষ্কে রক্তপ্রবাহ ঠিক রাখে৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chocolate Day 2022 : প্রেমের স্মারক চকোলেটের স্বাস্থ্যগুণও অঢেল, জেনে নিন এর উপকারিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল