TRENDING:

বর্ষা মানেই শুষ্ক ত্বকের সমস্যা, ত্বক ভাল রাখুন বাড়িতে তৈরি শাওয়ার জেলে

Last Updated:

এই সময় তাই বাজারচলতি সাবানের বদলে ব্যবহার করুন বাড়িতে তৈরি এই শাওয়ার জেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ষাকালে সবচেয়ে বেশি ত্বকের সমস্যায় ভোগেন শুষ্ক ত্বকের অধিকারীরা৷ এই সময় ঘাম বেশি হয়৷ তার ফলে ত্বক তার আর্দ্রতা হারায়৷ শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে৷ চুলকানি, জ্বালার সমস্যাও হয়৷ এই সময় তাই বাজারচলতি সাবানের বদলে ব্যবহার করুন বাড়িতে তৈরি এই শাওয়ার জেল৷
advertisement

কী কী লাগবে

ক্যাস্টালাইন সোপ-২ কাপ

আমন্ড অয়েল-৩ টেবল চামচ

লাইম জুস-২ টেবল চামচ

রোজ ওয়াটার-১ কাপ

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ১৫,২০ ফোঁটা

কীভাবে বানাবেন

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে বোতলে ভরে নিন৷ বোতলে ডিসপেনসার পাম্প লাগিয়ে নিলেই তৈরি রেডি টু ইউজ শাওয়ার জেল৷

উপকারিতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

আমন্ড অয়েল ত্বক ময়শ্চারাইজ করতে ও জ্বালা, চুলকনোর সমস্যা দূর করে৷ শুষ্ক ত্বকের একটু বেশিই আর্দ্রতা প্রয়োজন হয়৷ যা জোগায় রোজ ওয়াটার৷ লাইম জুস ত্বক জীবাণুর হাতে থেকে রক্ষা করে৷ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আমাদের স্নায়ুতন্ত্রকে রিল্যাক্স করে ত্বকে পিএইচ ব্যালান্স বজায় রাখে৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বর্ষা মানেই শুষ্ক ত্বকের সমস্যা, ত্বক ভাল রাখুন বাড়িতে তৈরি শাওয়ার জেলে