TRENDING:

Mamata Banerjee: 'আসন আরও বাড়বে, দেখা হবে নবান্নে!' ভোট ঘোষণার পর প্রথম প্রচারে নেমেই বললেন মমতা

Last Updated:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই রাস্তায় নেমে প্রচারে নামলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি থেকেই রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, যত হামলাই হোক না কেন, বাংলায় আবার তৃণমূলই জিতবে এবং তাঁর কথায়, “দেখা হবে নবান্নে।” একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করারও আবেদন জানান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি আগেই নির্ধারিত ছিল, তবু ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরেই তাঁর এই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে তৃণমূল।
 গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মিছিল, বিজেপিকে তোপ মমতার; ‘যত হামলাই হোক, আবার জিতবে বাংলা’!
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মিছিল, বিজেপিকে তোপ মমতার; ‘যত হামলাই হোক, আবার জিতবে বাংলা’!
advertisement

রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের কয়েকজন আমলা ও পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। তার মধ্যেই সোমবার শহরের রাস্তায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। অনেকেই মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে হাঁটেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ক্যাশ দিয়ে লাভ নেই, গ্যাস দিন মানুষকে’—এই স্লোগানও ওঠে মিছিলে।

advertisement

দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক

এই ৩টি ফল ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক! নিয়মিত খেলেই মিলতে পারে অবাক করা ফলাফল

কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। সেখানে মঞ্চে উঠে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপিকে নিশানা করে বলেন, “আমি বাজে কথা বলি না। আজকের মিছিলেই প্রমাণ হয়ে গেছে, যত হামলাই করো না কেন, আবার জিতবে বাংলা। বাংলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসা আমাদের সঙ্গে আছে।”

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই মিছিল নির্বাচনকে সামনে রেখে নতুন করে করা হয়নি। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তার প্রতিবাদেই আমরা এই কর্মসূচি নিয়েছি। কেন্দ্র কৃত্রিম সঙ্কট তৈরি করছে। আমি গ্যাস কোম্পানিগুলির সঙ্গে বৈঠক করে জেনেছি, বাস্তবে কোনও সঙ্কট নেই। আমরা বলছি সার্ভার খুলে দিন, মানুষের কাছে গ্যাস পৌঁছে দিন।”

বিজেপির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, “আগে নিজের ছিদ্র ঠিক করো। তোমরা বলছ ‘চুন চুনকে মারেঙ্গে’। আমরা এই ধরনের ভাষা ব্যবহার করি না, এটা সংসদীয় ভাষার পরিপন্থী। বাংলায় মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে। এবার আমাদের আসন আরও বাড়বে। ছক্কা মেরে বিজেপিকে অক্কা করে দিতে হবে।”

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, “চার বছর ধরে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। তার পরেও আমরা মানুষের জন্য একের পর এক প্রকল্প চালু করেছি। আগামী দিনেও মানুষের স্বার্থেই কাজ করে যাব।”

সেরা ভিডিও

আরও দেখুন
আর্দি থেকে পাঠানি! উৎসবের মুখে পাঞ্জাবির আধুনিক কালেকশন! কোনটা ট্রেন্ডিং জানুন
আরও দেখুন

সভা শেষে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর কথায়, “আমরা চাই সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। বাংলার নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। কেউ কোনও উস্কানিতে পা দেবেন না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আসন আরও বাড়বে, দেখা হবে নবান্নে!' ভোট ঘোষণার পর প্রথম প্রচারে নেমেই বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল