TRENDING:

Malda News: আর্দি থেকে পাঠানি! উৎসবের মুখে পাঞ্জাবির আধুনিক কালেকশন! কোনটা ট্রেন্ডিং জানুন

Last Updated:

বিশেষ করে মালদহ শহরের বিএস রোড এলাকায় পাঞ্জাবির দোকানগুলোতে এখন কেনাকাটার হিড়িক পড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর বাজারে নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি এসেছে। আর্দি, ফেন্সি, পাঠানি, প্রিন্টেড সহ রঙিন থ্রি-পিস শেরওয়ানি ইত্যাদি বিভিন্ন ধরনের পাঞ্জাবি পোশাকের সমাহার রয়েছে দোকানে দোকানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: উৎসবের মরশুম ঘনিয়ে আসতেই মালদহের বাজারে বাড়তে শুরু করেছে পাঞ্জাবি পোশাকের চাহিদা। সামনে ঈদ ও পহেলা বৈশাখ এই দুই উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন পোশাকের দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়।বিশেষ করে মালদহ শহরের বিএস রোড এলাকায় পাঞ্জাবির দোকানগুলোতে এখন কেনাকাটার হিড়িক পড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর বাজারে নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি এসেছে। আর্দি, ফেন্সি, পাঠানি, প্রিন্টেড সহ রঙিন থ্রি-পিস শেরওয়ানি ইত্যাদি বিভিন্ন ধরনের পাঞ্জাবি পোশাকের সমাহার রয়েছে দোকানে দোকানে। সাদা, হলুদ, লাল ও সবুজসহ একাধিক রঙের পাঞ্জাবি ক্রেতাদের আকর্ষণ করছে। পাঞ্জাবি বিক্রেতা বাপি সাহা জানান, “প্রতিবছরই এই সময় পাঞ্জাবির জন্য ব্যাপক ভিড় হয়।
advertisement

দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক

এই ৩টি ফল ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক! নিয়মিত খেলেই মিলতে পারে অবাক করা ফলাফল

আমাদের দোকানে ৪০০ টাকা থেকে শুরু করে ৩০০০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের পাঞ্জাবি রয়েছে। আর্দি, ফেন্সি, পাঠানি একাধিক ধরনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। তবে সাদা আর্দি পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। যদিও ভিড় বাড়লেও গত বছরের তুলনায় এবছর কিছুটা কম।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অন্যদিকে, এক ক্রেতা নবিরুল আহমেদ বলেন, “ঈদকে সামনে রেখে নতুন পাঞ্জাবি কিনতে বাজারে এসেছি। এবছর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। দামও মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে, তাই পছন্দ করে কিনে নেওয়া যাচ্ছে। আর্দি, ফেন্সি, পাঠানি একাধিক ধরনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। তবে সাদা আর্দি পাঞ্জাবির চাহিদা বেশি।” উৎসবের আবহে মালদহের বাজারে এখন জমে উঠেছে পাঞ্জাবির বেচাকেনা। অপেক্ষায় এখন ঈদ ও পহেলা বৈশাখ। ব্যবসায়ীদের আশা, উৎসব যত এগিয়ে আসবে, ক্রেতাদের ভিড়ও ততই বাড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: আর্দি থেকে পাঠানি! উৎসবের মুখে পাঞ্জাবির আধুনিক কালেকশন! কোনটা ট্রেন্ডিং জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল