Mamata Banerjee: '২৬-এই সরকার পড়ে যাবে'! বাংলার ভোটে বিজেপিকে 'ছক্কা মেরে অক্কা' করে প্রত্যাবর্তনের দাবি তৃণমূলনেত্রীর
- Reported by:Susmita Mondal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee: ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের শুরু থেকে শেষ আক্রমণের কেন্দ্রে বিজেপি সরকার। তৃণমূলনেত্রীর দাবি, 'সব চেঞ্জ করে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না।'
advertisement
1/6

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিন রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই কর্মসূচি পূর্বনির্ধারিত। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে ভাষণের শুরু থেকে শেষ আক্রমণের কেন্দ্রে বিজেপি সরকার।
advertisement
2/6
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, '২৬ এই বিজেপির সরকার পড়ে যাবে। আগে নিজের ছিদ্র ঠিক করো। তুমি বলেছো, চুন চুনকে মারেঙ্গে। এটা আমরা বলব না, এটা সংসদীয় ভাষার বিরুদ্ধে। এবার আমাদের আসন আরও বাড়বে। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে বিজেপিকে।'
advertisement
3/6
মমতা বলেন, 'আগে বাংলাটা ভাল করে শিখে আসুন। না-হলে বলার প্রয়োজন নেই। রানি রাসমণিকে বলছেন রসোমণি! মাতঙ্গিনীকে কী যেন বলেছিলেন, আমি উচ্চারণ করতে পারছি না।'
advertisement
4/6
তৃণমূলনেত্রীর দাবি, 'সব চেঞ্জ করে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না। আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন।'
advertisement
5/6
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'পুলিশকে থ্রেট করে লাভ নেই। ওরা চাকরি করে। চাকরিটা আপনারা দেননি। ওরা নিজেদের যোগ্যতায় পেয়েছে চাকরি। এক মাসের জন্য বদলে আবার বলছে পরে দেখে নেবে... তোমরা ঘেঁচু করবে।'
advertisement
6/6
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, 'তোমার পরিবর্তনের সঙ্কল্প গল্প হয়ে থেকে যাবে। তোমার পরিবর্তন হবে না। তৃণমূলের প্রত্যাবর্তন হবে।' ফের নবান্ন দখলের কথা বলেন নেত্রী। শোনা যায়, 'এ বার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে।' (রিপোর্টার-- সুস্মিতা মণ্ডল)