TRENDING:

SIR in Kolkata: রাত ৩টেয় মিটল OTP সমস্যা, সকাল থেকেই ভোটার তালিকা প্রিন্ট শুরু জেলাজুড়ে

Last Updated:

SIR in Kolkata: শনিবার, রাত প্রায় ৩টে নাগাদ OTP সংক্রান্ত সমস্যার সমাধান করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, সার্ভার সংক্রান্ত ত্রুটির কারণে OTP যাচাই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল, যা রাতেই প্রযুক্তিগতভাবে মেরামত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ শনিবার, রাত প্রায় ৩টে নাগাদ OTP সংক্রান্ত সমস্যার সমাধান করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, সার্ভার সংক্রান্ত ত্রুটির কারণে OTP যাচাই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল, যা রাতেই প্রযুক্তিগতভাবে মেরামত করা হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ ধরে যে কাজ ব্যাহত ছিল, তা ফের স্বাভাবিক ছন্দে ফেরে।
বাংলার এসআইআর মামলায় একের পর এক বড় নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সোমবার মামলার শুনানিতে আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদনে জানান, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন। বিহারে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি বলে কিছু ছিল না।
বাংলার এসআইআর মামলায় একের পর এক বড় নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সোমবার মামলার শুনানিতে আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদনে জানান, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন। বিহারে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি বলে কিছু ছিল না।
advertisement

আরও পড়ুনঃ বিয়ের মণ্ডপেই ‘অন্য নারীর সঙ্গে ধরা’! পলাশ মুচ্ছলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ

আজ সকাল থেকেই জেলাশাসকদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ERO-রা ভোটার তালিকার প্রিন্ট আউট নেওয়ার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই কিছু কিছু জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে টাঙানোও শুরু হয়ে গিয়েছে। নির্বাচন দফতর সূত্রে খবর, দুপুর ১টার পর থেকে এই প্রক্রিয়া পুরোদমে চালু হয়ে যাবে সমস্ত জেলাতেই।

advertisement


নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের তালিকায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ‘unmapped’ ভোটারদের ওপর। যাঁদের ঠিকানা বা ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ ছিল, তাঁদের আলাদা তালিকা তৈরি করে যাচাইয়ের কাজ করা হয়েছে। সংশ্লিষ্ট BLO-দের মাধ্যমে মাঠপর্যায়ে যাচাই করে এই ভোটারদের সঠিকভাবে ম্যাপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ
আরও দেখুন


পাশাপাশি, লজিক্যাল ডেসক্রিপশন অনুযায়ী প্রতিটি জেলার ভোটার তথ্য পুনরায় ক্রস-চেক করা হচ্ছে, যাতে কোনও ডুপ্লিকেট নাম, ভুল বয়স বা ঠিকানাগত ত্রুটি না থাকে। কমিশনের দাবি, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা। সাধারণ নাগরিকদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন জানাতে অনুরোধ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Kolkata: রাত ৩টেয় মিটল OTP সমস্যা, সকাল থেকেই ভোটার তালিকা প্রিন্ট শুরু জেলাজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল