TRENDING:

West Bengal SIR List: অবশেষে SIR তালিকা প্রকাশ, electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে কীভাবে খুঁজবেন নিজের নাম? জানুন এক ক্লিকে

Last Updated:

West Bengal SIR List: বহু প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল খসড়া SIR তালিকা। electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বহু প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল খসড়া SIR তালিকা। আনুষ্ঠানিক ভাবে খসড়া তালিকা প্রকাশ। electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা।
News18
News18
advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।

SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের নাম? electoralsearch.eci.gov.in-এই ওয়েবসাইটে দেখা যাবে নামের তালিকা।

কীভাবে সার্চ করবেন?

বিধানসভার নাম

*বুথ বা পার্ট নম্বর

advertisement

*নিজের সর্বশেষ ভোটার কার্ড নম্বর

Election Commission of India (ECI) ‘eci.gov.in‘ ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা। State CEO / DEO ওয়েবসাইট electoralsearch.eci.gov.in , National Voters’ Service Portal ‘voters.eci.gov.in‘ বা NVSP সাইট ‘nvsp.in‘ -এও দেখা যাবে ভোটারের নাম। দ্বিতীয় ধাপে ‘Search Name in Electoral Roll’/ ‘Draft Roll’ অপশন খুঁজুন, সাইটে ‘Search your name in the voter list’ বা ‘Draft Electoral Roll’ লিঙ্ক খুলুন। এবারে নীচে যে তথ্য চাওয়া হবে, সেগুলি পর পর দিতে হবে।

advertisement

মূলত তিনভাবে খোঁজা যাবে তালিকায় নিজের নাম। EPIC/Voter ID নম্বর দিয়ে খোঁজা সবচেয়ে সহজ হলেও, নিজের ব্যক্তিগত তথ্য এবং মোবাইল নম্বর দিয়েও আপনি তালিকায় নিজের নাম খুঁজতে হবে। তালিকার নাম খুঁজতে কী কী তথ্য আপনাকে দিতে হবে?

*EPIC/Voter ID নম্বর

*নাম, জন্ম তারিখ

*জেলার নাম

*Assembly Constituency

*Captcha কোড

*তারপর Search বা Show বোতামে ক্লিক করুন। এতেই দেখতে পাবেন আপনার নাম রয়েছে কিনা তালিকায়।

advertisement

এদিকে, আজ মঙ্গলবারই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে BLO-দের কাছে খসড়া তালিকা দেওয়া হবে। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলও। এছাড়া DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা।

advertisement

প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। SIR-এ কাদের নাম বাদ গেল? জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও নেই। তালিকায় রয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম, যাদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।

সেরা ভিডিও

আরও দেখুন
পরীক্ষার্থী না হয়েও তারা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা! সহমর্মিতার নজির দেখাল সুশোভন-শ্রীতমারা
আরও দেখুন

আপনার নাম কি বাদের তালিকায়? দেখে নিন  ceowestbengal.wb.gov.in/asd_sir – এই ওয়েব পেজে লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়, প্রতিবেশীদের নাম বাদ পরেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SIR List: অবশেষে SIR তালিকা প্রকাশ, electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে কীভাবে খুঁজবেন নিজের নাম? জানুন এক ক্লিকে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল