TRENDING:

La Ganesan: হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন! চিন্তায় চেন্নাই

Last Updated:

West Bengal Governor: উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান লা গণেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: অসুস্থ পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। জানা গিয়েছে, তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বেও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। সূত্রের খবর শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ লা গণেশন
অসুস্থ লা গণেশন
advertisement

উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান লা গণেশন। সূত্রের খবর, চেন্নাইতে গিয়ে শারীরিক অস্বস্তি বোধ করেন তিনি। এরপরই তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: '৬০ হাজার টাকা দিয়ে পুজো ভাড়া...', সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার মুখে বিস্ফোরক দিলীপ ঘোষ

advertisement

জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। তবে বর্তমানে তাঁরা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন তাঁর পরিচিতরা।

আরও পড়ুন: সপ্তমীতে আরও দাপট বৃষ্টির, ভেস্তে যাবে পুজো? আশঙ্কার পূর্বাভাস হাওয়া অফিসের

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুতে জন্ম গণেশনের। তিনি তামিলনাড়ু বিজেপির শীর্ষনেতা ছিলেন। আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। তারপর ধাপে ধাপে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান হয়। পরবর্তী সময় তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বে আসেন। এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
La Ganesan: হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন! চিন্তায় চেন্নাই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল