TRENDING:

Holiday: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! পুজোয় টানা ১২ দিন ছুটি, কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা কতদিন ছুটি মিলবে, জানিয়ে দিল রাজ্য

Last Updated:

Holiday:দুর্গাপুজোয় টানা ছুটি সরকারি কর্মচারীদের। শনি-রবি একসঙ্গে করে নিলে দুর্গাপুজো ও লক্ষী পূজা মিলিয়ে এবার টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গাপুজোয় টানা ছুটি সরকারি কর্মচারীদের। শনি-রবি একসঙ্গে করে নিলে দুর্গাপুজো ও লক্ষী পূজা মিলিয়ে এবার টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি কালীপুজো ও ভাইফোঁটা মিলিয়েও টানা ছুটি সরকারি কর্মচারীদের৷ বড় ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর৷
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! পুজোয় টানা ১২ দিন ছুটি, কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা কতদিন ছুটি মিলবে, জানিয়ে দিল রাজ্য
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! পুজোয় টানা ১২ দিন ছুটি, কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা কতদিন ছুটি মিলবে, জানিয়ে দিল রাজ্য
advertisement

একদিন ক্যাজুয়াল লিভ নিয়ে নিলেই কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা আট দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা৷ আগামী বছরের ছুটির ক্যালেন্ডারের নির্দেশিকা জারি করে জানাল রাজ্যের অর্থ দফতর৷

আরও পড়ুন: হাত-পা যেন বরফ! কোন ভিটামিনের অভাবে বেশি ঠান্ডা লাগে, জানালেন চিকিৎসক, শীত বাড়ার আগেই জেনে নিন শরীর গরম রাখার উপায়

advertisement

আরও পড়ুন: ‘একটা চুল ছোঁয়ার সাহসও নেই’, ইমরানের অসুস্থতার জল্পনা উড়িয়ে দিলেন বোন! শেহবাজ সরকারের তীব্র নিন্দা

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর! নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
আরও দেখুন

প্রসঙ্গত, দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব৷ পুজোর সময় ছুটি পাওয়া নিয়ে চিন্তা থাকে বেশিরভাগ কর্মীদের মনে৷ নতুন ঘোষনায় টানা ছুটিতে স্বভাবতই সেই চিন্তা ঘুচবে৷ দুর্গাপুজো চার এবং তার ঠিক পরপরই হয় লক্ষ্মীপুজো৷ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে লক্ষ্মীপুজো৷ ফলে উৎসবের মরশুমে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোয় টানা ছুটিতে খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে৷ অন্যদিকে কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা ছুটি হওয়ায় তা হতে চলেছে বাড়তি পাওনা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Holiday: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! পুজোয় টানা ১২ দিন ছুটি, কালীপুজো-ভাইফোঁটা মিলিয়ে টানা কতদিন ছুটি মিলবে, জানিয়ে দিল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল