TRENDING:

Mamata Banerjee Exclusive Interview: 'এবার দিল্লি দখল করব, এটাই আমার টার্গেট... ' নিউজ ১৮ বাংলা'র 'সোজাসাপটা' অনুষ্ঠানে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধরনা দিয়ে ২০০৬ সালের স্মৃতি উস্কে দিলেন. বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে দিল্লি দখলের লক্ষ্যের কথা বললেন.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ভোটমুখী বাংলা। উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত। ভোটের আগে ভাবাচ্ছে এসআইআর? ধর্মের রাজনীতির বাড়বাড়ন্তে সুবিধা কার? ১৫ বছর ধরে শাসক, মেজাজে কেন বিরোধী? পরিবর্তনের কাণ্ডারির সামনে প্রত্যাবর্তনের লড়াই। কতটা কঠিন ছাব্বিশের অঙ্ক? নিউজ-১৮ বাংলার সোজাসাপটা অনুষ্ঠানে এসে অনেক প্রশ্নেরই উত্তর দিলেন  রাজ্য়ের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
'এবার দিল্লি দখল করব, এটাই আমার টার্গেট... ' বললেন মমতা
'এবার দিল্লি দখল করব, এটাই আমার টার্গেট... ' বললেন মমতা
advertisement

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা প্রত্যাবর্তনের লড়াই। তবে দিল্লির প্রত্যাবর্তনের লড়াই। আমার নয়। এবার দিল্লি দখল করব এটাই আমার টার্গেট।  ৬০ লক্ষ নাম বিচারাধীন। শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে তা বোঝা যাচ্ছে না। ৬০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি। ৫৮ লক্ষতে হাতও দেওয়া হয়নি।’ মোদি-অমিত শাহ- জ্ঞানেশ কুমারকে একাধিক বার কটাক্ষ করে তিনি বলেন, ‘এসআইআর মানে সর্বনাশ। মানুষকে ভোট দিতে না দিয়ে নিজেরাই সব ঠিক করে দিচ্ছেন। বিজেপির ভোটাররাও এবার বিজেপিকে ভোট দেবেন না।’

advertisement

চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উস্কে দিলেন ২০০৬ সালের স্মৃতি৷ শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’ মমতা জানান, ‘‘sir এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷ মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কাজ করি। আমরা জানি কোথায় কী হয়।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷ বঙ্গে তখন সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷ আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ-ময়দানকেই বেছে নিয়েছেন মমতা৷ সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Exclusive Interview: 'এবার দিল্লি দখল করব, এটাই আমার টার্গেট... ' নিউজ ১৮ বাংলা'র 'সোজাসাপটা' অনুষ্ঠানে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল