২৪০০ কোম্পানির মধ্যে আগামী ৭ এপ্রিলের মধ্যে রাজ্যে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে জানা গিয়েছে। এই ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোন পুলিশ জেলায় কত মোতায়েন হবে তা চূড়ান্ত করেছে কমিশন।
কমিশন সূত্রে খবর, এই ৩০০ কোম্পানি বাহিনীর মধ্যে অবশ্য কয়েকটি পুলিশ জেলায় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। এই বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি মোতায়েন করা হতে চলেছে জেলা পূর্ব মেদিনীপুরে। ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে এই জেলায়। অন্যদিকে বেশ কয়েকটি পুলিশ জেলাতে বাহিনী মোতায়েন হচ্ছে না, এই তালিকায় আছে উত্তরের দার্জিলিং, কালিম্পঙ থেকে দক্ষিণের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পুলিশ জেলা।
advertisement
একনজরে দেখে নেওয়া যাক ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে:
▪️ দার্জিলিং – ০
▪️ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট – ০৪
▪️ কালিম্পং – ০
▪️ কোচবিহার – ২৩
▪️ আলিপুরদুয়ার – ০
▪️ জলপাইগুড়ি – ০৭
▪️ ইসলামপুর পুলিশ জেলা – ০৮
▪️ রায়গঞ্জ পুলিশ জেলা – ১০
▪️ দক্ষিণ দিনাজপুর – ০৫
▪️ মালদহ – ১৫
▪️ মুর্শিদাবাদ পুলিশ জেলা – ১৩
▪️ জঙ্গিপুর পুলিশ জেলা – ০৭
▪️ কৃষ্ণনগর পুলিশ জেলা – ১২
▪️ রানাঘাট পুলিশ জেলা – ০৫
▪️ হাওড়া পুলিশ কমিশনারেট – ০৫
▪️ হাওড়া গ্রামীণ – ১২
▪️ হুগলি গ্রামীণ – ০৯
▪️ চন্দননগর পুলিশ কমিশনারেট – ১০
▪️ কলকাতা – ১১
▪️ বারাসত পুলিশ জেলা – ১১
▪️ বনগাঁ – ০৬
▪️ বসিরহাট – ১১
▪️ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট – ১২
▪️ বিধাননগর পুলিশ কমিশনারেট – ০৩
▪️ বারুইপুর পুলিশ জেলা – ১২
▪️ ডায়মন্ড হারবার পুলিশ জেলা – ১২
▪️ সুন্দরবন পুলিশ জেলা – ০৩
▪️ পূর্ব মেদিনীপুর – ২১
▪️ পূর্ব বর্ধমান – ১২
▪️ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট – ১১
▪️ পশ্চিম মেদিনীপুর – ১৩
▪️ ঝাড়গ্রাম – ০
▪️ বাঁকুড়া – ০
▪️ পুরুলিয়া – ০
▪️ বীরভূম – ১৭
