এছাড়াও বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে সাগরদিঘী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বাদুড়িয়াতে প্রাক্তন তৃণমূল বিধায়ক আব্দুর রহিমকে টিকিট দিয়েছে দল।
প্রসঙ্গত, এবার বহরমপুর কেন্দ্র থেকে অধীররঞ্জন চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস৷ সেই কারণেই বহরমপুরের দীর্ঘদিনের বিধায়ক মনোজ চৌধুরীকে সাগরদিঘি থেকে প্রার্থী করল কংগ্রেস৷ বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে বিধাযক ছিলেন আব্দুর রহিম৷ যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন৷ এবার তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসেই ফিরে ফের বাদুড়িয়া থেকে প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক৷
advertisement
এই তিনটি কেন্দ্র ছাড়া এ দিন বাকি যে সাতটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসলামপুর, গাজোল, ফরাক্কা, সাগরদিঘি, বেলডাঙা, অশোকনগর এবং পটাশপুর৷
প্রসঙ্গত, বুধবারই প্রার্থী তালিকাকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে৷
