সিনিয়র ডাক্তার এবং জুনিয়ার ডাক্তারদের কর্ম ক্ষেত্রে ডিউটি নিয়ে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। সূত্রের খবর, সব মেডিকেল কলেজ হাসপাতালে আগামী এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠালো স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর থেকে যখন খুশি সারপ্রাইজ ভিজিট করা হবে হাসপাতালগুলোতে।
advertisement
বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে ডিউটির সময় কোন বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে ওই চিকিৎসক ডিউটি করছেন। আর জি কর আন্দোলনের সময়ও এই অভিযোগ উঠেছিল। মেদিনীপুর মেডিকেল কলেজ এর স্যালাইন কান্ডের সময়েও একই অভিযোগ ওঠে। বারংবার সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দফতরের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2025 5:37 PM IST
