পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে এই দুষ্কৃতী মমিন আলি নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে রাজারহাট থানা এলাকার গোলসিয়াতে যখন পুলিশ ডিউটি করছিল, সেই সময়ে পুলিশের গাড়ি দেখে এক যুবককে পালাতে দেখে সন্দেহ হয়। এর পর তাকে ধাওয়া করে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যেই ঘনাবে দুর্যোগ! কোন কোন জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি? জানুন সর্বশেষ Updates...
তল্লাশিতে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল? কোথা থেকে পেল? খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।
Anup Chakraborty
Location :
First Published :
Mar 26, 2022 5:10 PM IST
