২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৫২টি আসনের জন্যই মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২ টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে উত্তর দিনাজপুরের করণদিঘী আসন থেকে।
advertisement
করণদিঘি আসন থেকে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে বলেই কমিশন সূত্রে খবর। কোচবিহারের মেখলিগঞ্জ আসন থেকে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে কমিশন সূত্রে খবর।
এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল।
আরও পড়ুন– বন্ধ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়াল, মঙ্গলবার ৭ এপ্রিল শেষ সম্প্রচার
আজ, মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রচারে জোরকদমে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ, মঙ্গলবার নদিয়ার রানাঘাট লোকসভা এলাকার অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন। সূচি অনুযায়ী, চাকদহ, কল্যাণী এবং হরিণঘাটা— এই তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, প্রতিটি সভাতেই স্থানীয় বিষয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারে থাকবেন। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করা এবং বিরোধীদের কড়া আক্রমণ শানানো— এই দুই লক্ষ্য নিয়েই অভিষেকের সভা অনুষ্ঠিত হবে।
