এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জোড়ায় বিশ্বাস করি। যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাদের ভোটার তালিকায় রেখে লাভ নেই।’’
জানা গিয়েছে, এসআইআর-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন৷ চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই মুহূর্তে ভবানীপুরে ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন৷ খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৭০ ভোটারের নাম৷ আজ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২৩২৪ জনের নাম৷ সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম৷
advertisement
ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
সামগ্রিক এসআইআর তালিকা প্রকাশ প্রসঙ্গেও মতামত ব্যক্ত করেন শমীক৷ বলেন, ‘‘নির্বাচন কমিশন তাদের মতো কাজ করেছে। তবে বাংলার মানুষ এই মুহূর্তে এসআইআর চাইছেন প্রক্রিয়া শেষ হয়নি,অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর,নো ভোট। আমাদের যে ফর্ম ৭ বাতিল করা হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে সেগুলো সবটা নিতে হবে। তার শুনানি করতে হবে শুধু আমাদের নয়,যে কোন রাজনৈতিক দলের। ওদের ভোটার তালিকায় বাবা এবং ছেলের বয়সের ফারাক নয় বছর এমন মানুষের নামও রয়েছে । তাকে খুঁজে বার করে আওয়ার্ড দেওয়া দরকার।’’
