কলকাতা থেকে জেলা সর্বত্র উৎসবের আমেজ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। ঢাকের বোলে জমজমাট পুজো প্রাঙ্গন। আট থেকে আশি পুজোর আনন্দে মেতেছেন সবাই। কিন্তু আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সপ্তমীর সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ শুধু কলকাতাই নয়, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ হাওড়া ও দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে ৷
advertisement
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তমীই নয় পুজোর বাকি দিনগুলিও শহর জুড়ে দাপিয়ে বেড়াবে বর্ষাসুর ৷
Location :
First Published :
Sep 27, 2017 2:24 PM IST
