গতকাল রাত ৯ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে। জানা গিয়েছে, রাতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে অসুস্থ বোধ করেন সিপিআইএম নেতা। প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাকে।
advertisement
প্রসঙ্গত, অগাস্ট মাসেই প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ‘বন্ধু’ বুদ্ধদেবের প্রয়াণে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন বিমান। সিপিআইএম-এর আরও এক নক্ষত্র সীতারাম ইয়েচুরিরও প্রয়াত হয়েছেন গত সেপ্টেম্বর মাসেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2024 9:43 AM IST
