TRENDING:

SSC Tainted List: অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে

Last Updated:

SSC Tainted List: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই অযোগ‍্যদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই অযোগ‍্যদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। খোদ কাউন্সিলরের নাম থাকার পর শুরু হয়েছে বিতর্কের ঝড়। নিজের নাম থাকায় ক্ষুব্ধ কাউন্সিলর কুহেলি ঘোষও। আইনি পথে হাঁটবার কথাও ভাবছেন বলেই জানালেন তিনি।
অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
advertisement

কুহেলি জানান, ‘‘আমি চাকরিটা নিজের যোগ‍্যতাতেই পেয়েছি। আমি সিবিআই-কে চ্যালেঞ্জ করে আগেই মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’’

advertisement

আরও পড়ুন: মেকআপে ঢাকার চেষ্টা হাতের কালো দাগ, পা ফোলা…কী হয়েছে ট্রাম্পের? ‘ট্রাম্প মৃত’ হঠাত্‍ কেন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়? ভান্সের সাক্ষাত্‍কারের পরেই তুমুল চর্চা

কুহেলি ঘোষ বর্তমানে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। তিনি বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরতা। পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর তিনি। এর আগে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

advertisement

আরও পড়ুন: ‘ড্রাগন আর হাতি…’, মোদিকে এ কী বললেন শি জিনপিং! যা বোঝানোর, বুঝিয়ে দিলেন এক লাইনেই! শেষমেশ ‘জয়ী’ ভারতই

সেরা ভিডিও

আরও দেখুন
ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, এবার অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা
আরও দেখুন

পরে সেই চাকরিতে ইস্তফা দিয়ে তিনি নতুন চাকরিতে যোগ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর প্রাথমিকের চাকরিটি ফেরত পাওয়ার কথা। যদিও সূত্রের খবর, পরীক্ষায় বসার জন্য একটি নতুন অ্যাডমিট কার্ড তিনি শুক্রবার পেয়েছিলেন। তবে বাতিল হয়ে গিয়েছে অন্য আবেদনপত্রটি। সেটি কেন হয়েছে তা বুঝতে পারছেন না তৃণমূল কাউন্সিলর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Tainted List: অযোগ‍্যদের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর! এবার কী করবেন কুহেলি ঘোষ? যা জানালেন, শুনে চমকে যাচ্ছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল