TRENDING:

LPG Shortage in Kolkata: LPG-র আকাল, এবার হাসপাতালে মিলবে না বিনামূল্যে রুটি-সবজি, সঙ্কটে হাজার হাজার রোগীর পরিবার

Last Updated:

LPG Shortage in Kolkata: সরকারি হাসপাতালের সামনে প্রতিদিন প্রায় হাজার পাঁচেক রোগীর আত্মীয়কে বিনামূল্যে রুটি সবজি খাওয়ায়। আজকের মতন গ্যাস থাকলেও স্টকে আর কোন গ্যাসও নেই৷ রোগীর আত্মীয়রাও এই বিনামূল্যের খাবারের ওপর নির্ভরশীল, তারাও সংশয়ে রয়েছেন আগামী দিনে এই খাবার পাবেন কিনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ গুলি-সহ মোট দশটি সরকারি হাসপাতালের সামনে প্রতিদিন প্রায় হাজার পাঁচেক রোগীর আত্মীয়কে বিনামূল্যে রুটি সবজি খাওয়ায়।
 হাসপাতালে মিলবে না বিনামূল্যে রুটি-সবজি
হাসপাতালে মিলবে না বিনামূল্যে রুটি-সবজি
advertisement

আজকের মতন গ্যাস থাকলেও স্টকে আর কোন গ্যাসও নেই৷ কোম্পানিতে গেলে বুঝতে পারব গ্যাস পাব কিনা৷ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সকলে৷ অন্যদিকে রোগীর আত্মীয়রাও এই বিনামূল্যের খাবারের ওপর নির্ভরশীল, তারাও সংশয়ে রয়েছেন আগামী দিনে এই খাবার পাবেন কিনা৷

আরও পড়ুন-আর মাত্র ৪ দিন…! ১৫ মার্চ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৫ রাশির, কেরিয়ার-স্বাস্থ্যে বাড়বে ঝুঁকি

advertisement

৫ টাকায় মেলে পেট ভরা খাবার৷ এসএসকেএম বা পিজি হাসপাতালের এই মা ক্যান্টিনে প্রতিদিন হাজার রোগীর আত্মীয় ভাত ডাল ডিম সেদ্ধ খান৷ রান্নার আকাল হলেও যতই সমস্যা হোক এই ক্যান্টিন চলবেই বলে আশাবাদী কর্মীরা৷ কারণ রোগীর আত্মীয়রাও এই খাবারের ওপর নির্ভরশীল৷ এই ক্যান্টিন যদি বন্ধ হয় তাহলে না খেতে পেয়ে মরতে হবে বলছেন রোগীর আত্মীয়রা৷ এখনও পর্যন্ত গ্যাসের সরবরাহ ঠিক আছে৷ তবে আগামী দিনে কি হবে তা জানা নেই কারোর৷

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনির…! রেবতী নক্ষত্রে আসলেই দুঃসময় শুরু, ৪ রাশিকে কঠোর শাস্তি দেবেন গ্রহরাজ, জীবন ছারখার

এবার গ্যাসের সঙ্কট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীদের জন্য যে কিচেন, সেখানে এখনও কোনও সমস্যা নেই। তবে তবে স্টুডেন্ট হোস্টেল, নার্সিং হোস্টেল স্টুডেন্টস ক্যান্টিন সেখানে সমস্যা কিছুটা রয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত গ্যাস থাকলেও সেটা এমন নয় যে খুব বেশি। তবে তা নিয়ে বেশি নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। আগামী এক দু-দিন কোনও সমস্যা না থাকলেও আকাল চলতে থাকলে খুবই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হোস্টেলের সুপার দের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

ইতিমধ্যেই গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে বিভিন্ন স্কুল। একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়ে গিয়েছে রান্নার গ্যাস। ফলে মিড ডে মিল রান্না করতে গিয়েও সমস্যায় পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে উনুন জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। মিড ডে মিল যাতে বন্ধ না থাকে সেই কারণে উনুন চালিয়ে রান্না করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Shortage in Kolkata: LPG-র আকাল, এবার হাসপাতালে মিলবে না বিনামূল্যে রুটি-সবজি, সঙ্কটে হাজার হাজার রোগীর পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল