TRENDING:

Strand Road Fire: মৃতের সংখ্যা বেড়ে ৯, গ্রিন করিডরে মৃতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম-এ

Last Updated:

গ্রিন করিডরের মাধ্যমে দেহগুলি মুড়িয়ে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলের ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হল সাত জনের । তার মধ্যে ৪ জন দমকলকর্মী, ১ জন পুলিশকর্মী এবং একজন রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও ।
advertisement

জানা গিয়েছে, দমকলকর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়াল, ডেপুটি সিসিএম পার্থসারথী মণ্ডলের মৃত্যু হয়েছে । মৃত এক আরপিঅফ অফিসারের নাম জানা যায়নি । আরও দুই মৃত আরপিএম কর্মীর পরিচয় জানা যায়নি । গ্রিন করিডরের মাধ্যমে দেহগুলি মুড়িয়ে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে ।

advertisement

ঘটনাস্থলে রয়েছেন ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দমকলমন্ত্রী সুজিত বসু জানান, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে । কেন আগুন নেভানোর জন্য লিফট ব্যবহার করে উপরে যাওয়ার চেষ্টা করলেন দমকলকর্মীরা, তা এখনও ধোঁয়াশায় । সমস্ত দিক খতিয়ে দেখা হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । কথা বলেন নিখোঁজদের পরিবারের লোকেদের সঙ্গেও । তবে গোটা ঘটনায় রেলের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । জানান, রেলের কাছে ম্যাপ চাওয়া হলেও তা পাওয়া যায়নি । রেলের লোকও নাকি উদ্ধারকার্যে হাত লাগায়নি । তবে দুঃখজনক এই ঘটনা নিয়ে তিনি রাজনীতি করতে চান না বলেও এ দিন সংবাদ মাধ্যমের সামনে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Strand Road Fire: মৃতের সংখ্যা বেড়ে ৯, গ্রিন করিডরে মৃতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল