রাজ্যের উত্তরবঙ্গের ১ বিধানসভা ও দক্ষিণবঙ্গের ২ বিধানসভা উপনির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ এই নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ কেননা খড়গপুর বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ এই খড়গপুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেননা তিনি লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হয়েছেন ৷
advertisement
অন্যদিকে করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন ৷ কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন হবে একই দিনে ৷ এই কালিয়াগঞ্জ বিধানসভা রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ৷ সব মিলিয়ে এই তিন কেন্দ্রে লড়াই যে জমজমাট হতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
advertisement
Location :
First Published :
Oct 25, 2019 2:53 PM IST
