#কলকাতা: আজ বাগুইআটি উড়ালপুলে দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে তীব্র যানজট। উড়ালপুলে হঠাৎ সামনের গাড়ি আচমকা ব্রেক কষলে, পিছনে পরপর ৫টি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে ছিল এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের গাড়িও। সেটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহত হন ১জন। ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।