TRENDING:

SIR: প্রায় সব ভোটারদের ‘বিবেচনাধীন’ দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইট! প্রযুক্তিগত ত্রুটি? কী বলছে কর্তৃপক্ষ?

Last Updated:

চূড়ান্ত তালিকায় যে ভোটারদের নাম ছিল, এপিক নম্বর দিয়ে সার্চ করলে তাঁদেরও বিবেচনাধীন দেখাচ্ছে সেই সাইটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের প্রায় সব ভোটার এখন ‘বিবেচনাধীন’, এমনই বলছে নির্বাচন কমিশনের সাইট।রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে ২৪ ঘণ্টা কেটেছে। হঠাৎই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রায় সকলের নাম বিচারাধীনে কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম সকাল থেকে গ্রিন সিগন্যাল পেয়েছিল ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের নাম সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে ফের বিচারাধীনে। কমিশনের তরফে এই বিষয়টা তারা জানতেন না বলে জানাচ্ছেন। তবে বিষয়টি হাইলাইট হওয়ার পর এখন খতিয়ে দেখা হচ্ছে সমস্যাটি। কেন এই রকম টেকনিক্যাল ফল্ট সেই বিষয়ে নজরে আনা হচ্ছে । পার্ট নম্বর অনুযায়ী পুরো তালিকা খুললেও এপিক নম্বর দিয়ে সার্চ করলেই ‘elector is under adducation’ দেখাচ্ছে। বেশিরভাগ ভোটারের ক্ষেত্রেই একই বিষয়ে দেখা যাচ্ছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ রকম হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ রকম হয়েছে।
advertisement

আতঙ্কে অতিরিক্ত গ্যাস বুকিং ঠেকাতে কড়া পদক্ষেপ! এখন থেকে ডবল ও সিঙ্গল সিলিন্ডার ক’দিনে পাবেন?

এ বিষয়ে  ট্যুইট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ট্যুইটে তৃণমূল লিখেছে,

‘এই অনুশীলনটি আপনি নিজেই করে দেখুন।

ECI পোর্টালে (electoralsearch.eci.gov.in) যান।

আপনার EPIC নম্বরটি দিন।

আপনার SIR স্ট্যাটাস বা অবস্থাটি অনুসন্ধান করুন।

আপনাকে কখনও শুনানির জন্য তলব করা হয়ে থাকুক বা না থাকুক, চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম থাকুক বা না থাকুক, আপনি একজন ‘ম্যাপড ভোটার’ (mapped voter) হোন বা না হোন, এমনকি সম্পূরক তালিকায় আপনার বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলে মনে করা হলেও—আপনি দেখবেন আপনার নামের পাশে এখনও লেখা রয়েছে: “UNDER ADJUDICATION” (বিচারাধীন)।

advertisement

সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যকেই কার্যত ‘ডিফল্টভাবে’ (by default) দোষী ঘোষণা করা হয়েছে। প্রতিটি ভোটারই এখন “UNDER ADJUDICATION”-এর আওতাভুক্ত।… এই সম্পূর্ণ অযৌক্তিক অসংগতির বিষয়ের কি কোনও ব্যাখ্যা আছে?তারা বাংলার প্রতিটি ভোটারকেই এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে, যেখানে ‘নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত’ তাদের সবাইকে দোষী হিসেবেই গণ্য করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন নামের তালিকা সোমবার মধ্যরাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ রকম হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: প্রায় সব ভোটারদের ‘বিবেচনাধীন’ দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইট! প্রযুক্তিগত ত্রুটি? কী বলছে কর্তৃপক্ষ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল