TRENDING:

Asaduddin Owaisi Kolkata Visit: কলকাতায় পা রাখলেন ওয়েইসি! হুমায়ূনের সঙ্গে সমঝোতা! সংখ্যালঘু ভোটে আঁচড় কাটবে এই 'জোট'?

Last Updated:

Assembly Elections Humayun Kabir: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। কলকাতায় এসে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে লড়ার ঘোষণা করলেন মিমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। অন্যদিকে, এই ঘোষণাকে ঘিরে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় এলেন মিমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর সঙ্গে শহরে আসেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। কলকাতা বিমানবন্দরে নেমে ওয়াইসি সাংবাদিকদের জানান, আগামিকাল তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধেই আসন্ন নির্বাচনে লড়বেন।
কলকাতায় ওয়াইসি, হুমায়ুন কবীরের সঙ্গে জোটে ভোটে নামার ঘোষণা
কলকাতায় ওয়াইসি, হুমায়ুন কবীরের সঙ্গে জোটে ভোটে নামার ঘোষণা
advertisement

তিনি স্পষ্ট করেন, হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধেই পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএমআইএম। তাঁর কথায়, “আমরা আগামিকাল একটি সাংবাদিক বৈঠক করব এবং হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ব।”

আতঙ্কে অতিরিক্ত গ্যাস বুকিং ঠেকাতে কড়া পদক্ষেপ! এখন থেকে ডবল ও সিঙ্গল সিলিন্ডার ক’দিনে পাবেন?

advertisement

যুদ্ধ আবহে ক্রমবর্ধমান সংকট! মোদির সঙ্গে ফোনে কথা হল ট্রাম্পের, কী কী নিয়ে আলোচনা?

এদিকে, এসআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে, আমরা এখনও তা দেখিনি। এখনও কোনও আনুষ্ঠানিক নির্দেশ আসেনি, তবে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে কিছু পর্যবেক্ষণ করেছে।” একইসঙ্গে ওয়াইসির এই জোট ঘোষণাকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ও (ওয়াইসি) বিজেপির এজেন্ট।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

advertisement

প্রসঙ্গত, হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন, তাঁর দল একাই ১৮২টি আসনে প্রার্থী দেবে। ইতিমধ্যেই প্রায় ১৫০টির বেশি আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট গড়ছে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। হায়দরাবাদ থেকেই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মিম প্রধান ওয়েইসি।

advertisement

এই জোট ঘোষণার পরই সমালোচনায় সরব হয়েছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। সুশীল সমাজের সদস্য এবং ধর্মীয় নেতাদের তরফে ভোটারদের এই জোটকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে। তাঁদের আশঙ্কা, এমন একটি রাজ্যে যেখানে ১০০টিরও বেশি বিধানসভা আসনে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে এই জোট ভোট ভাগাভাগির পরিস্থিতি তৈরি করতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

মিল্লি ইত্তেহাদ পরিষদের ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড কমিউনাল অ্যামিটির সেক্রেটারি আব্দুল আজিজ বলেন, “এই জোট সাম্প্রদায়িক এবং অশুভ। আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীর—দুজনেই বিজেপির বি এবং সি টিম। ভোটারদের এমন দলগুলির থেকে সতর্ক থাকতে হবে, যারা রাজ্যের পরিবেশকে কলুষিত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, হুমায়ুন কবীর ২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং দেশের অন্যান্য রাজ্যে মিমের পারফরম্যান্সও বিজেপিকে সুবিধা দিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asaduddin Owaisi Kolkata Visit: কলকাতায় পা রাখলেন ওয়েইসি! হুমায়ূনের সঙ্গে সমঝোতা! সংখ্যালঘু ভোটে আঁচড় কাটবে এই 'জোট'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল