TRENDING:

বৃহস্পতিবার ফের ইডি দফতরে মানিক ঘনিষ্ঠ তাপস, আজও নাম করেই দায় চাপালেন মানিকের ঘাড়েই

Last Updated:

বৃহস্পতিবারও নাম করে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘাড়েই দায় চাপাল তাপস মণ্ডল। তাঁর কথায়, '' পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, স্বাভাবিকভাবে উনি-ই সব সিদ্ধান্ত নিয়েছেন।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবার ফের ইডি দফতরে হাজিরা মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। অফলাইনে ভর্তির তালিকা জমা দেন তাপস মণ্ডল। অফলাইনে ভর্তির তালিকার সঙ্গে টাকার অঙ্কের গড়মিল পেয়েছে ইডি।
advertisement

গতকাল তিনি ইডি দফতরে দাবি করেন, মানিক ভট্টাচার্যের কাছে টাকা যেত।

গতকাল, বুধবার তাপসকে প্রায় এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা কিন্তু তিনি ২১ কোটির হিসেব দিতে পারেননি। আজ, ইডি দফতরে ঢোকার সময় তিনি জানান, '' গতকাল আমায় আরও দু'ঘণ্টা থাকতে বলা হয়েছিল, কিন্তু আমার শরীর খারাপ, তাই বলেছিলাম,  আগামিকাল আসব। যা হিসেব দেওয়ার, তা গতকালই দিয়েছি। টাকার পরিমাণ কুড়ি কোটি ৭৩ লক্ষ টাকার মত। এই টাকা অফলাইনের লেট ফাইন হিসেবে বোর্ডে দিয়েছিলাম। মানিকবাবু-ই বলতে পারবেন, সেই টাকা দিয়ে কী হয়েছে না হয়েছে। এই টাকা সরাসরি বোর্ডে যেত আমার অফিস থেকেই। এটা কোনওভাবেই বেআইনি টাকা নয়। এটা ৩০০ টাকা অনলাইন ফি, যেটা পরে অফলাইন হয়েছে। তারসঙ্গে চার হাজার সাতশো টাকা যোগ হয়েছে।''

advertisement

আরও পড়ুন: সরকারি চিকিৎসক, কাজ করেন বেসরকারি হাসপাতালেও? এবার বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে গেল বিলাসবহুল গাড়ি! সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে! মৃত যুবক, আশঙ্কাজনক সঙ্গী

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বৃহস্পতিবারও নাম করে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘাড়েই দায় চাপাল তাপস মণ্ডল। তাঁর কথায়, '' পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, স্বাভাবিকভাবে উনি-ই সব সিদ্ধান্ত নিয়েছেন। যারা অফলাইনে কলেজে ভর্তি হয়েছিল, তারা নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল-আপ করতে পারেনি। ফলে, ফর্ম-ফিল আপ আনলাইন করে দেওয়া হয়েছিল। এবার এটা নিয়ম কী বেনিয়ম, সেটা বোর্ড বলবে। আমাদের সমস্যা ছিল আমরা সমস্যা তুলে ধরেছি। সমাধান হয়েছে । ব্যাস।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বৃহস্পতিবার ফের ইডি দফতরে মানিক ঘনিষ্ঠ তাপস, আজও নাম করেই দায় চাপালেন মানিকের ঘাড়েই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল