TRENDING:

Sukanta Majumdar: তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন বিজেপি রাজ্য সভাপতি? জবাব এড়ালেন সুকান্ত

Last Updated:

তবে সুকান্ত মজুমদার যে তাদের সংগঠনের সদস্যপদ ত্যাগ করেছেন, এমন কোনও তথ্য তাদের কাছে নেই বলেই দাবি ওয়েবকুপা নেতৃত্বের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? চাঞ্চল্যকর সেই তথ্য হঠাৎই সামনে এলো৷ পুরোদস্তুর রাজনীতিতে আসার আগে অধ্যাপনা করতেন বিজেপি রাজ্য সভাপতি৷ সূত্রের খবর, ২০১৩ সালে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র সদস্য ছিলেন সুকান্ত মজুমদার৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য পদ নিয়েছিলেন বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
advertisement

তৃণমূল নেতাদের বিজেপি-তে যোগদান বা বিজেপি-র সঙ্গ ত্যাগ করে উল্টো পথে যাওয়া নেতাদের তালিকাটা এ রাজ্যে যথেষ্টই দীর্ঘ৷ কিন্তু সুকান্ত মজুমদারের তৃণমূল সংস্পর্শের কথা অতীতে প্রকাশ্যে না আসাতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আরও বেশি করে কৌতূহল ছড়িয়েছে৷

আরও পড়ুন: হাত ছাড়ছেন হার্দিক? গুজরাতে বিধানসভা ভোটের আগে ফের বড় ধাক্কার অপেক্ষায় কংগ্রেস

advertisement

সুকান্ত মজুমদার ওয়েবকুপা-র সদস্য পদ নেওয়ার জন্য যে মেম্বারশিপ ফর্ম পূরণ করেছিলেন, সেটিও প্রকাশ্যে এসেছে৷ যদিও সেটির সত্যতা যাচাই করেনি নিউজ এইট্টিন বাংলা৷ ওয়েবকুপা সূত্রে খবর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ইউনিট খোলার ক্ষেত্রেও সুকান্ত মজুমদারের বিশেষ ভূমিকা ছিল।

আরও পড়ুন: 'স্বামী' সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজাতার! ডিভোর্স নিয়ে কড়া নির্দেশ কোর্টের

advertisement

তবে সুকান্ত মজুমদার যে তাদের সংগঠনের সদস্যপদ ত্যাগ করেছেন, এমন কোনও তথ্য তাদের কাছে নেই বলেই দাবি ওয়েবকুপা নেতৃত্বের৷ সাধারণত কোনও অধ্যাপক সংগঠনের সদস্যপদ ছাড়লে তা লিখিতভাবে জানানোটাই দস্তুর৷ সুকান্ত মজুমদারের ক্ষেত্রে সেরকম কোনও বার্তা মেলেনি বলেই ওয়েবকুপা সূত্রে দাবি৷

advertisement

ওয়েবকুপা-য় সুকান্ত মজুমদারের সদস্যপদের ফর্ম৷ 

তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসুও স্বীকার করেছেন, সুকান্ত মজুমদার তাদের সংগঠনেরই সদস্য ছিলেন৷ সংগঠনের একাধিক বৈঠকেও সুকান্তবাবু যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
জেলা সমবায়ে যুক্ত হলে খুলবে কপাল! শিউলিরা কী কী সুবিধা পাবেন, বোঝালেন সরকারি আধিকারিকরা
আরও দেখুন

এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্তু এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপি রাজ্য সভাপতি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন বিজেপি রাজ্য সভাপতি? জবাব এড়ালেন সুকান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল