TRENDING:

SpiceJet: বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরল বিমান

Last Updated:

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ (SG 515) এদিন সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে ফিরতে হল কলকাতা থেকে মুম্বইগামী বিমানকে।
বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরল বিমান (Representative Image)
বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরল বিমান (Representative Image)
advertisement

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ (SG 515) বুধবার সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে ৷

আরও পড়ুন– পেট পরিষ্কার রাখতে ঘরে তৈরি এইসব জ্যুসের জুড়ি মেলা ভার; ডায়েটে থাকলে আর কাছে ঘেঁষবে না কোনও রোগও

advertisement

টেক অফের পরেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান একজন কেবিন ক্রু ৷ তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান ৷

আরও পড়ুন– লবঙ্গের জাদুতে শরীর থাকবে সুস্থ; প্রতিদিন সেবন করলে আর হবে না পেট কিংবা চোখের সমস্যা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এরপর এটিসি-র অনুমতি মেলায় ৭:৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ৷ বিমানবন্দরের বে নম্বর ১৮-তে পার্ক করা হয় বিমানটিকে ৷ যাত্রীদের এরপর নিরাপদে নীচে নামিয়ে নিয়ে আসা হয় ৷ বিমানের মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SpiceJet: বিমানের জানলার কাঁচে চিড় ! মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরল বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল